যাচ্ছে জীবন চলে
- জিহাদ আমিন

যাচ্ছে জীবন চলে
-জিহাদ আমিন

সময়ের সাথে তাল মিলিয়ে ঠিক আগের মত
চাইলেও চলতে পারিনা এই সমাজে,
বয়স'তো অনেক হয়েছে আর কত
এখন কি আর দৌড়ে পৌঁছাতে পারবো গিয়ে ওদের আগে।

চুল গুলোও প্রায় বেশির ভাগই হয়ে গেছে সাদা
বলেছিলেন এক দাদা বুঝবি একদিন নাতি
কঠিন ঝড় তুফানের মাঝেও
নিজেকেই ধরতে হয় নিজের মাথার উপর ছাতা,
একা একা পথ চলতে শিখো বলি
সেইদিন নিজেরই হতে হবে নিজের সঙ্গী সাথী।

মনে পড়ে সেই রঙ্গীন দিন গুলোর কথা
চকচকে নতুন শার্ট হাতে দামি গড়ি চোখে রঙ্গিন সানগ্লাস
বেড়িয়ে বেড়ানো কত মাইলের পর মাইল পথ হেঁটে চলা,
সেই আমি যে এখনো আছি
গায়ের শার্টটি দেখতে হয়েছে ভীষণ ময়লা
কয়েকটি বোতাম পড়ে গেছে বলে বুক অনেকটাই থাকে খোলা,

চোখে ঘোলা পাওয়ার ওয়ালা চশমা
আগের মত করে ঠিক দেখিনা বলে
পথটা সামনের দিকে চলতে হয় এক পা দু'পা করে
এই ভাবেই এই জীবন আমার কোন রকম যাচ্ছে চলে।

ওরা আজ অনেকটাই বড় হয়ে গেছে
পথে বাজারে কখনো অবজ্ঞা করে কথা বলে আমায় দেখে,
আমি বলি আগে নিজের পায়ে চলতে শিখো
কত সময় কাটিয়ে দিচ্ছো অবহেলায় খেলার ছলে
যখন পেটে লাগবে ক্ষুধা পকেট তোমার থাকবে ফাঁকা
বুুঝবে সেই দিন জীবন কারে বলে।

সময়ের সাথে তাল মিলিয়ে ঠিক আগের মত করে
চাইলেও চলতে পারিনা এখন আর এই সমাজে,
নিজ পরিবার পরিজনের কাছেও
তেমন একটা মূল্যায়ন নেই বললেও চলে,
বয়স'তো অনেক হয়েছে আর কত
এখন কি আর দৌড়ে পৌঁছাতে পারবো গিয়ে ওদের আগে
এই ভাবেই যে যাচ্ছে জীবন চলে
বুঝবে সবাই কোন একদিন জীবন কারে বলে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026