জীবনের এই সংগ্রাম
- জিহাদ আমিন
জীবনের এই সংগ্রাম
-জিহাদ আমিন
জীবনের এই কঠিন সংগ্রামে মন থাকে অপেক্ষায়
আবার যেনো আমি ফিরে কবে ফিরবো বাড়ি
অতীতের সাথে আমি করতে চাই ভীষণ আড়ি
অতীত যদি আমার সুখের স্মৃতি হতো
নিজের একান্ত সময় গুলোতে মন তারে কাছে পেতো
তাহলে দু'জনার মাঝে হতো কি এতটা আড়াআড়ি,
শিশু কৈশোরের সেই সোনালি দিন
কাক ডাকা ভোর দিনের শুরুতেই কাটবে মনের সকল ঘোর
সব কিছুই যে এই হৃদয়ে রেখেছি গেঁথে
কাছে না পাওয়ার যাতনায় এই মন হয় মলিন।
গাছের ঢালে বসে পাখিরা সব আপন সুরে ডাকে
সাদা বক গুলো উড়ে বেড়ায় ঝাঁকে ঝাঁকে,
প্রকতির কতনা অপরুপ সৌন্দর্যে সাজে
কেন জানি বারে বার ছুটে চলে মন প্রিয় মানুষের সন্ধানে,
হাওয়ার সাথে উড়ছে যেন প্রেয়সীর রেশমী কালো চুল
মনে চায় খোঁপা বেঁধে গুঁজিয়ে দিই এক গুচ্ছ তাজা ফুল,
এই দেহ মন মোর পুলকিত হবে তাহার সৌরভিত ঘ্রাণে
ভালোবাসার সাধ নতুন করে জাগবে আবার প্রাণে।
শীতের সকালে ঘাসের উপর পড়ে থাকা শিশির মনে পড়ে
ঘরের টিনের চালের নিচে জলে করে টলমল
এক দু'ফোঁটা করে পড়ছে গড়িয়ে মনে হয় যেন বৃষ্টি ঝরে,
সকাল হয়ে মিলেলো আলোর দেখা এখনি বুঝি উঠবে সূর্য
কনকনে শীতের ঠান্ডা হিমেল হাওয়ায় বসবো গিয়ে রৌদ্রে উঠানের এক কোনে।
সকল অতীত আমি যেন ভুলে যেতে চাই
একেলা একা সময় গুলোতে ওদের যদি কাছে নাহি পাই,
আবার যেনো আমি ফিরে কবে ফিরবো বাড়ি
অতীতের সাথে আমি করতে চাই ভীষণ আড়ি,
জীবনের এই কঠিন সংগ্রামে বারে বার হৃদয় শুধু তাদের কাছে টানে
তবুও ছুটে চলে মন আমার ফিরে চিরচেনা সেই অতীতের আহ্বানে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।