তামাশার কর্ণধার
- জিহাদ আমিন
তামাশার কর্ণধার
-জিহাদ আমিন
কে পেয়েছে এই দেশে চেয়ে তাহার সঠিক বিচার
বসে বসে তামাশা দেখছেন জনতার কর্ণধার,
এই কঠিন সময়ে চাই একজন আদর্শ ন্যায় নীতিবানও
সৎ সাহসী আইনের শাসকের বড়ই দরকার,
চিরতরের জন্য বন্ধ হবে নারী নির্যাতনও ধর্ষণ
চুরির দায়ে হাতের কব্জি করা হবে কর্তন,
ঘুসও দুর্নীতি এই সমাজ থেকে একসাথে হবে বর্জন
শক্ত হাতে সকল অন্যায় অবিচার তিনি করবেন দমন।
কে দেখাবে মোদের সেই সত্যের আলো
শুধু কথায় নয় কাজে ও হবেন যিনি অনেক ভালো,
নিজ নিজ যোগ্যতায় মিলবে সবার কাজ
প্রয়োজন পড়বেনা আর এই দেশে চাকরী বা
কোন প্রকার কাজের ক্ষেত্রে কারোই কোন মামা খালু,
এই দেশে রাজাদের সন্তানরাই হবেন রাজা
আমরা কি আজীবন থেকেই যাবো প্রজা,
গরীবের ধন সম্পদ ওরা করবে লুট মিলবেনা কোনই সাজা
বিনা দোষে জীবন নামক জেলখানার ঘানি টানতে টানতে
মরতে হবে দুঃখে দুঃখে এক দিন আমি অভাগা।
একের পর এক ঘটাবে নিত্য নতুন জঘণ্য কর্মকাণ্ড
উপরে বড় বড় কথা বলে আসলেই ভিতরে ওরা ভন্ড,
চারিদিকে শুরু হয় প্রতিবাদে মিছিল আন্দোলন দৌড় ঝাঁপ
কয়দিন থাকে একটু লাফালাফি পরে আবার সবই চুপচাপ।
কে পেয়েছে এই দেশে চেয়ে সঠিক কোন বিচার
বছরের পর বছর ধরে আইনের আদালতের ধারে ধারে ঘুরে
মা একমাত্র শিশু সন্তানের খুনির বিচার চেয়ে
হয়েছেন হয়রানি ঝরিয়েছে দু'চোখের পানি কে বুঝবে দুঃখ তাহার,
কি প্রয়োজন এই দেশে থেকে এমন আইন আদালত
যেথায় শাস্তির বিপরীতে আসামিরা পেয়ে যায় মুক্তি
ন্যায় বিচার নয় টাকাই সেথায় বড় শক্তি
সত্যের নামে কসম খেয়ে সেদিনই'তো সবাই নিয়েছিল শপথ,
ওরা অতি নিচ নিকৃষ্ট জঘণ্য মিথ্যাবাদী তামাশার কর্ণধার
মিথ্যা আশ্বাসও বিশ্বাসের নামে স্বপ্নগুলোকে ভেঙ্গে করে দেয় সব চুরমার।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।