মিছে সব মায়া
- জিহাদ আমিন

মিছে সব মায়া
-জিহাদ আমিন

আরেকটু সময় হবে কি পথিক তোমার কাছে
আরো কিছু কথা বলার ছিল তোমাকে
কত যুগ ধরে অপেক্ষায় ছিলাম তুমি আসবে বলে,
এই আসাই কি শেষ আসা নাকি আবারও যাবে চলে
একটি সত্যি কথা তুমি বলবে আমায়
নিজ ইচ্ছায় এসেছো নাকি পথের ভুলে।

এমন তো কোন কথা ছিলনা
তাহলে কি আমি ভাববো সেই দিন সবই ছিল ছলনা,
এত আবেগ এত মায়ার ছিলো কি প্রয়োজন
একা একাইতো আমি ভালো ছিলাম
বেশি কিছু চাইতে গিয়ে যা ছিলো সবই হারালাম।

এটাও জানি আজো তোমার সময় হবেনা আমার জন্য
ফিরে যদি না আসতে তবেইতো ভালো ছিলাম
অতীতের স্মৃতি নিয়েই নিজেকে ভাবিতাম ধন্য,
এত কাছে পেয়েও যখন হারাতে হলো
কি হবে আর অন্যকে দোষে এই যে কপালের লিখন
সেই হিসেবেই না হয় নিজেকে করিবো গণ্য।

যাবে যখন তাহলে কেন এত দেরি করো চলেই যাও
ফিরে কেন নিজ থেকে এতোটা মায়া বাড়াও,
কি করে বলো নিজেকে দিবো সান্তনা
আড়ালে দু'চোখের জল করে যেন টলমল
নি:স্বার্থ ভাবে চেয়েও কেন পেতে হবে এতোটা যন্ত্রণা।

যা কিছু ছিল আমার সবই তো নিয়ে গেলে
ভাবিনি কখনো এইভাবে তুমি এক দিন যাবে চলে,
আরেকটু সময় হবে কি পথিক তোমার কাছে
এখনোও যে আরো কিছু কথা বলার ছিল তোমাকে
ভেবে নাও হতে পারে এই দেখাই শেষ দেখা
যাও চলে আর বাধা দিব না তবে কোনদিনও এসো না ফিরে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026