সুখের সন্ধান
- জিহাদ আমিন

সুখের সন্ধান
-জিহাদ আমিন

এক ফোঁটা সুখ আমি চাইতে যাবো না কারো কাছে
আমি এতেই সুখী যেটুকু সুখ আমার আছে
সুখ বিনা এই জগতে কাহারো কি জীবন বাঁচে,
কে দিবে আমায় সুখ মোরা সবাই যে দুঃখী
সুখের সন্ধান করতে গিয়ে দুঃখকে আপন করি।

দেশ থেকে দেশে ঘুরে বেড়াই সবাই সুখের খোঁজে
কত জন বিনিময়ে বিসর্জন দিয়েছে আপন জীবন
তবুও কি তাহারা সেই সুখের খোঁজ পেয়েছে,
আশায় আশায় থেকেও কভু তো হাল নাহি ছাড়ি
যুগের পর যুগ পড়ে রইয়াছি দূরে আপনজনা পর করি।

এই জগতে কে পেয়েছে সুখ গরীব থেকে ধণী
ধ্যানে বসিয়া কাটায় জীবন কত জ্ঞানী ঋষি,
গরীবের পেটে বাড়ে ক্ষুধা রাজার চাই আরো রাজ্যে
এতোটা কাল ধরে ধ্যানে মগ্ন হইয়াও কি
অধো পরিবর্তন করিতে পেয়েছেন তাহারা নিজেদের ভাগ্যে।

এই জগতের সব সুখের মালিক শুধুই যে তিনি একজন
যিনি সৃষ্টি করিয়াছেন এই বিশাল সৃজন,
যখন যারে খুশি তিনি তারে সুখ করেন দান
মন চাইলে ফিরে আবারও তিনি কেড়ে নেন,
আমি এতেই সুখী যেটুকু সুখ আমার আছে
এক ফোঁটা সুখ আমি চাইতে যাবো না কারো কাছে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026