একটু শান্তি চাই
- জিহাদ আমিন
একটু শান্তি চাই
-জিহাদ আমিন
জং ধরেছে আজ ওদের মস্তিষ্কে
নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে
ধংস করে দিতে চায় ওরা পুরো জাতিকে,
শাসন বারণ যখন সবই দেখি এই দেশে বন্ধ
জিজ্ঞাসা করিলেও যেন জানেনা কোন কিছুই
চোখ থাকিতেও ওরা হয় যদি অন্ধ।
এই দেশের মানচিত্রে পড়েছে লজ্জার কালো ছায়া
ওরা পশুর চেয়েও নিকৃষ্ট অন্তরে নেই বিন্দুমাত্র মায়া,
শিশু থেকে বুড়ো কারোই যে মিলছে না
হায়নাদের হাত থেকে কোন নিস্তার
থুথু ছিটিয়ে ওদের মুখে জানাই সবাই মোরা ধিক্কার।
আর কবে মিলবে এ দেশের মানুষের মনে শান্তি
স্বাধীনতার চার যুগ পরে এসেও যদি না মিলে মুক্তি,
চারিদিকে চলছে স্বাধীন চেতনার নামে বড় বড় মিথ্যা উক্তি
অনেক তো হয়ছে এবার না হয় বন্ধ করো
এই দেশের মানুষ পেতে চায় একটু স্বস্তি।
ঘর থেক বের হলেই পুরুষের জীবনের নেই কোন নিরাপত্তা
ঘরে থেকেও নারী নিজের ইজ্জত করিতে পারেনা রক্ষা,
শাসন বারণ যখন সবই দেখি এই দেশে বন্ধ
জিজ্ঞাসা করিলেও যেন জানেনা কোন কিছুই
চোখ থাকিেতেও ওরা হয় যদি অন্ধ।
তলে তলে চোরে চোরে সবাই তোমরা মাসতুতো ভাই
টাকা কড়ি ধন-সম্পত্তি সবই নিয়েছো সবাই মিলে হাতিয়ে
এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা একটু শান্তি চাই,
খুলে দাও এবার আইনের চোখে বাঁধা কালো কাপড়
আমরাইতো এই দেশের দেশ প্রেমিক ফিরে আমরাই মীর জাফর।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।