ব্যর্থ সুখ
- জিহাদ আমিন

ব্যর্থ সুখ
-জিহাদ আমিন

পারবে না তুমি সবার মুখে হাসি ফোটাতে
কেউ কি জানে কত যন্ত্রণা জমে আছে এ বুকে,
হারতে হারতে ভুলেই গেছে নিজেরও জীবন আছে
মনে জাগে ভীষণ ভয় না জানি ওরা ছেড়ে যায় পর করে।

ব্যর্থতার গ্লানি নিয়ে এই জগতে বেঁচে আছে কত জীবন
আত্মহত্যা যদি পাপ না হতো
সবকিছু বিসর্জন দিয়ে হয়তোবা মৃত্যুকে করে নিত আপন,
আঁধার দেখিলে যদি ওরা ভয় পায়
যেই জীবন পড়ে রয়েছে আঁধারেই
তাকে কি কেউ কোনদিনও আপন করে পেতে চায়।

কেউ বলে ভালোবাসি তোমায় অনেক হাসি খুশি
সেই তারাও যে দেখে দূরে সরে রয়
না জানি কখনো কোন কারনে তাহাদের গলায় পড়ে ফাঁসি,
যার জীবনে সুখ আছে অন্য সুখেরা এসে তারই সাথে বাসা বাধে
দুঃখ দেখে ওরা আগে থেকেই দূর দূর করে দেয় তাড়িয়ে
কতবার পুড়েছে এই কপাল নিজ থেকে হাত বাড়িয়ে।

হারতে হারতে কোন এক সময় এসে
হারটাকেই নিজের জীবনের সাথে করে নেয় আপন
সবাইতো সুখের বীজ বুনে আমি না হয় দুঃখের বীজ করি বপন,
চেষ্টা করেও বহুবার পরিশেষে ফলাফল মিলে শূন্য
এবার বাঁচার চেষ্টা করি নিজ থেকে নিজের জন্য।

যাক না হয় ওরা সবাই যাক ছেড়ে
আমি'তো আর ফেলে যেতে পারিনা নিজেকে পর করে,
ধৈর্য আছে এই জগতে যাহার জীবনে
হয়তোবা কোন একদিন এসে সেও সুখের সাথে ঘর করে
মনে জাগে ভীষণ ভয় না জানি কোনদিন ওরা ছেড়ে যায় পর করে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026