বন্দি আমি
- জিহাদ আমিন

বন্দি আমি
-জিহাদ আমিন

বাঁধন খুলিয়া দাও আমার আমি যে আজ বন্দি
এই জীবন অতিব মূল্যবান সৃষ্টিকর্তা আমায় করেছেন দান
পারবোনা আমি করিতে অন্যায়ের সাথে সন্ধি,
কি এমন মায়ায় পড়িয়া বেঁধে রাখিব এই জীবন
কবর যে হবে এক একদিন সবার চির সঙ্গী।

তোমাদের শহরটাতে আমাকে বন্দি করে রেখো না
আমি জয় করিতে চাই বিশ্ব ভুবন আমায় পিছু ডেকোনা,
আমি তো কারো কেনা'বা বাধা দাস নই
তোমাদের মন গড়া বানানো নিয়ম মেনে চলতে হবে,
জীবন মৃত্যু যে এক জনেরই হাতে
সাদা কে সাদা কালো কে কালো আমায় বলতেই হবে।

যে হৃদয়ে জ্বলে উঠেছে সত্যের আলো
মিথ্যার রাজত্বে বসে স্বর্গের সুখ পেলেও কি তাহার লাগবে ভালো,
বাধা দিতে যেওনা তারে চলতে দাও তার আপন গতিতে
আজ না কাল পৌছাবেই সে ঠিকই নিজ গন্তর্ব্যে,
অপেক্ষা করো সেদিন আর বেশি দূরে নয়
তোমাদের কর্মের ফলই নিয়ে যাবে ধংসের দ্বার প্রান্তে।

উঁচু উঁচু পাহাড় পর্বত আমি করিবো জয়
এখন আর মনে পা পিছলে পড়ে যাবার নেই কোন ভয়,
কতো যে হয়েছে এই জীবনের প্রতি জুলুম অত্যাচার
আছে কি এমন কিছু বাকি যা হবে ক্ষয়,
তোমাদের শহরটাতে আমাকে বন্দি করে রেখো না
সত্যের আলো সবার মাঝে ছড়িয়ে দিয়ে
এই বিশ্ব ভুবন আমি করিতে চাই জয়।

আর কত এভাবে তোমরা অন্যায় ভাবে জুলুম চালাবে
সেই সময় যে অতি নিকটে আপন জীবন নিয়ে সবাই পালাবে,
আমায় ভয় দেখিয়ে কোন লাভ নেই
পারবোনা আমি করিতে অন্যায়ের সাথে সন্ধি
বাঁধন খুলিয়া দাও আমার আমি যে আজ বন্দি।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026