তোমার শহরে
- জিহাদ আমিন

তোমার শহরে
-জিহাদ আমিন

তোমার শহরে আমি এক অপরিচিত লোক
আমার শহরের প্রতিটি অলিগলি তোমার চেনা
এত কাছাকাছি দু'জন বসত করেও
আজো তোমার সঠিক ঠিকানাটাই জানা হলোনা
এর নাম হয় যদি সম্পর্ক তবুও বলি তোমার জয় হোক,

খুঁজেছি তোমার বহুবার অতি একান্তে
মন সায় দেয়নি একটি বারও পারেনি সে তা মানতে,
শুধু তোমার একটি শহর খুঁজতে গিয়ে
আজ প্রতিটি শহরের মানচিত্র আমার হাতে
ব্যর্থ আমি তবুও পারিনি তোমার ঠিকানা তা জানতে।

হয়তো একদিন তুমি ঠিকই আসবে
এই শহরে ফিরে আবার আমার খোঁজ নিতে,
আমার মত করে তোমায় সেই দিন
এত কষ্ট করে খোঁজার প্রয়োজন নাও হতে পারে,
পড়ে থাকবো হয়তো এই শহরেরি কোন এক গলিতে
নিজের ভারসাম্যহীনতা হারিয়ে পাগলের বেশে।

এটাইতো তুমি চেয়েছিলে ভুলে যাই তোমায় চিরতরে
সার্থক তুমি তোমায় ভুলে থাকতে গিয়ে
সেই আমি নিজেকেই ফেলেছি হারিয়ে,
আসবোনা আর কোনদিনও ফিরে তোমার শহরে
নিজের সব স্বপ্ন গুলো নিবো নিজ থেকে গুটিয়ে,

আমায় দেখে হয়তো তোমায় থাকতে হতো
সবার থেকে নিজেকে লুকিয়ে দরজার আড়াল করে,
আমি থেকে যেতে চাই চিরদিনই তোমার শহরে হয়ে অপরিচিত লোক
এরই নাম হয় যদি সম্পর্ক তবুও বলি তোমারই জয় হোক।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026