ওরা আসবে
- জিহাদ আমিন
ওরা আসবে
-জিহাদ আমিন
সেই দিন আর বেশি দূর নয় ওরা আসবে
ভোর হতেই যেন উঠবে এক নতুন সূর্য
সকল জড়তাকে পিছনে ফেলে এই পৃথিবীটা আবারো হাসবে,
পারবেনা তোমরা যতই চেষ্টা কর ওদের আটকাতে
ওরা তো নিজেদের জন্য নয় লড়াই করে যাচ্ছে প্রতিনিয়ত
এই পৃথিবী ও পৃথিবীর মানুষদের জুলুম থেকে রক্ষা করতে,
কত অপশক্তি এসেছিলো এই দুনিয়ার জমিনে
বিপ্লবী জনতার বজ্রপাতের চেয়েও কঠিন হুংকারে
নিমিষেই সব কিছু ধংস হয়ে গিয়াছে ধুলোর সাথে মিশে,
ওরা আসবে ওরা যে ওয়াদার সাথে কথা দিয়েছিলো ওরা আসবে
এই পৃথিবীটা আবার আগের মত করে নতুন করে হাসবে।
ওরা তো এই পৃথিবীর বুকে এক সংগ্রামী বীর
মৃত্যুকে সামনে দেখেও ওরা কাউকে করেনা যে পরোয়া
অন্যায়ের সাথে কখনো করেনি আপোস
জালিমের শাসকের জুলুমের সামনেও হয়নি নতশির,
শুনতে কি পাচ্ছো তোমরা সন্তান হারানো মায়ের কান্নার আর্তনাদ
বোন তার নিজের ইজ্জত রক্ষা করতে না পেরে
ঘরের এককোনে অন্ধকারে হয়েছে তাহার বসবাস,
অবুঝ সন্তান হারিয়েছে তার প্রাণ প্রিয় পিতা
গুম খুন হত্যার শিকার হচ্ছে প্রতিদিন কত শত নিরিহ জনতা।
সকল ধৈর্য্যের বাঁধ পেরিয়ে দাঁড়িয়ে আছে জীবন শেষ প্রান্তে
বলো আর কতকাল অপেক্ষার প্রহর গুনতে হবে
তোমরা কবে আসবে সকল পাপের রাজত্ব ধংস করে দিবে
এই দুনিয়ার জমিনে নতুন করে সত্যের পতাকা উড়বে,
ভয় পেয়ো না আরেকটু ধৈর্য ধরো হিম্মত রাখো বুকে
এই পৃথিবীটা আবারো আগের মত করে হাসবে,
যত আছে চাটুকার সব দালালেরা হুশিয়ার
লুকিয়ে গর্তে ভিতর পালালেও এইবার যে রক্ষা নেই আর,
সেই দিন আর বেশি দূরে নয় ওরা আসবেই আসবে
ওরা করেনা কোন দল বা ব্যক্তির গোলামি এক সৃষ্টিকর্তা বিনে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।