মা
- জিহাদ আমিন

মা
-জিহাদ আমিন

জন্ম দিয়ে যেই মা আমায়
দেখিয়েছে এই পৃথিবী মুখ,
দিও প্রভু তুমি আমার মায়েরে
দোজাহানের সকল সুখ।

গর্ভে ধরে মাগো আমায়
সহেছো কত যে যন্ত্রণা তুমি,
না দেখেও আমায় তুমি
তুবও তোমার আপন ছিলাম আমি।

এই পৃথিবীর মুখ আমায় দেখাতে গিয়ে
তুমি সহেছো কতনা দুঃখ,
জন্মের পরে করেছো লালন পালন
তখন আমি ছিলাম অতি ক্ষু্দ্র।

কেমন করিয়া শোধ করবো মাগো
আমি তোমার সকল ঋণ,
কত কষ্ট সয়েছিলে তুমি
আমার খুশি রাখতে গিয়ে প্রতিদিন।

নিজে না খেয়েও তুমি
দিয়েছো আমার মুখে খাবার তুলে,
সেই মা তোমার এখন আমি
কেমন করে বলো যাই'গো ভুলে।

মাগো তোমার পায়ের পাশে
আমায় দিওগো একটু খানি জায়গা,
এই দুনিয়ায় বসে আমি
পেতে চাই স্বর্গ সুখের ছায়া।

সারাটি জীবন থেকো গো মা
তুমি আমার পাশে পাশে,
আমার মরণও যেন হয়গো প্রভু
এই মায়ের কোলে মাথা রেখে।

জন্ম দিয়ে যেই মা আমায়
দেখিয়েছে এই পৃথিবী মুখ,
দিও প্রভু তুমি আমার মায়েরে
দোজাহানের সকল সুখ।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026