মনে চায়
- জিহাদ আমিন
মনে চায়
-জিহাদ আমিন
মনে চায় আরো একটি বার তোমায় খুঁজি
গ্রামের মেঠো পথ ধরে হাঁটি দু'পায়ে
তাকিয়ে দেখি দু'চোখ মেলে ডানে বায়ে
উপভোগ করি সবুজের ওই অপরূপ সৌন্দর্য
এখানে পড়ে আছে জীবনের কিছুটা সুখ বুঝি।
হেঁটে চলে মাথায় দিয়ে ঘোমটা গায়ের বধু
লাল বেনারসি শরীরে সঙ্গী জামাই বাবু,
দু'জনাতে আহা..কি যেন লজ্জা
এইতো আমার গ্রাম বাংলার প্রকৃত রুপসজ্জা।
খালে বিলে দেখা মিলে নানান প্রজাতির মাছ
ঋতুর পরিবর্তনে প্রকৃতি সাজে নতুন নতুন সাজ,
নববধূর সাজে কৃষানের ক্ষেতে আসে সোনালি ধান
পাখিরা ঢালে ঢালে বসে মনের সুখে গায় গান
গোলাপ জুঁই ছামেলির গন্ধে জুড়ায় এ মন প্রাণ।
মনে চায় আরো একটি বার হাত তুলে করি আহ্বান
আয়রে ফিরে আয় মাঠে খেলার সাথীগন
সব গ্লানি মুছে দিয়ে গাহি এক সাথে সাম্যের গান
বাংলা আমার জীবন মরণ এই বাংলা আমার প্রাণ।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।