নবাবজাদী
- জিহাদ আমিন

নবাবজাদী
-জিহাদ আমিন

বাঁচাও বাঁচাও চিৎকার আর্তনাদ শোনা যাচ্ছে শুধু চারিদিকে
শিশু সন্তানের ও নিরাপত্তা নেই নিজ মায়ের কোলে,
কার আছে এমন সাহস আসবে ওদের বাঁচাতে
হিংস্র জানোয়ারে ভরে গেছে চারপাশে রয়েছে ওরা ওৎ পেতে
সুযোগ পেলেই খাবে যেনো টেনে ছিঁড়ে ছিঁড়ে।

এই দেশে হচ্ছে এখন মানুষ রুপি পশুদের চাষাবাদ
কোথায় নেই এমন কোন জায়গা
যেথায় শান্তিতে করতে পারবে মানুষ বসবাস,
নিজ ঘরেই রাখো যদি পোষা কুকুর
কুকুর দিয়ে কি আশা করা যায় কখনো ভালো হালচাষ।

এখানে গরীব দুঃখীরা মরছে ধুঁকে ধুঁকে
তাদের অর্থ আত্মসাতে করে তোমরা আছো বেজায় সুখে,
কেউ দিনরাত মেহনত করে দেশের অর্থনীতির চাকা রাখতে সচল
আর তোমরা ভাবছো বসে বসে কিভাবে বাহিরে টাকা পাচার করে
এই দেশটাকে পুরোপুরি ভাবে করা যায় অচল।

স্বামীর চোখের সামনে স্ত্রী হয় ধর্ষিত
শিশু বুড়ো কারোই কোন রক্ষা নেই
এর চেয়ে কি হতে পারে জাতির জন্য বেশি লজ্জিত,
এই দেশে আইনের শাসনের হয়েছে দাফন
অকালে জীবন দিয়ে কতজন জড়িয়েছে গায়ে সাদা কাফন।

রাস্তা ঘাটে বের হতেই চোখে পড়ে
চোর ডাকাত আর ছিনতাইকারী,
আইনের লোক হয়েও দমন না করে অসৎ উপায়ে
করছে যে যাহার মত করছে নিজ নিজ পকেট ভারী
সম্পদের পাহাড় বানিয়ে গড়ছে ব্যাংক ব্যালেন্স আর বাড়ি গাড়ি।

সন্ত্রাসীরা দাপিয়ে বেড়াচ্ছে প্রকাশ্যে বুক ফুলিয়ে
নিরাপরাধ লোকেরা বিনা দোষে খেটে মরছে জেল হাজতে,
খবর কিংবা পত্রিকার চোখ পড়তেই দেখা মিলে
অহরহ গুম খুন ধর্ষণ চুরি ডাকাতি ও দুর্নীতি
এটাই কি ক্ষমতায় টিকে থাকার সঠিক মূলনীতি।

আর কত শুনতে হবে মিথ্যা আশ্বাস
চোখ থাকিতেও অন্ধ যেইজন ওরাই করবে তোমায় বিশ্বাস,
স্বাধীন দেশের রাষ্ট্র নেতা হয়েও যদি
নাহি দিতে পারো দেশের জনগনও মা বোনদের ইজ্জতের নিরাপত্তা
তাহলে এবার তুমি ছাড়ো গদি ওরে ও নবাবজাদী।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026