ভালো থেকো
- জিহাদ আমিন

ভালো থেকো
-জিহাদ আমিন

ভালো থেকো ওগো বন্ধু ভালো থেকো
আমায় যদি কখনো পড়ে মনে
পাখিরা যেমন ফিরতে চায় দিনের শেষে নীড়ে
তুমি আমায় ডেকো আমি আসবো ফিরে,

সব কিছুই যে তোমায় ঘিরে
এই জীবনের যত স্বপ্ন হৃদয়ের যত ভাবনা,
তুমি আমার প্রথম ভালোবাসা কিনা সেটা বলতে পারবোনা
তুমি যে এই জীবনের শেষ ভালোবাসা
বহু কাল আগেই মনে প্রাণে তা হয়ে গেছে জানা।

তোমার খুঁজেছি কত খোলা আকাশের নিচে
কখনো বা কত শত মানুষের ভীড়ে,
খুঁজেছি তোমায় ফুলেরও বাগানে বাগানে মালীর বেশে
তোমায় পাবো জানি কোন একদিন সে আশাতেই আছি বেঁচে।

রাতেরও আঁধারে ফুলেরও বাসরে
কত বাহারি রঙের ফুল ছড়িয়ে আছে যেন চারপাশে,
তোমার ওই রূপের কাছে সকল ফুলের সৌন্দর্য
এক মূহুর্তেই যেন সব হয়ে গেছে মিছে।

বাঁচতে চায় এই জীবন তোমায় পেয়ে
আরো হাজার বছর ধরে দু'জন এক সাথে,
এই হৃদয়ও মাঝে যত স্বপ্ন সাজিয়েছি
ওগো প্রিয় সবইতো তোমাকে পাওয়ার অপেক্ষাতে।

নিশীথ রাতে স্বপ্নের সাথে হয় কত আলাপন
এই হৃদয়ের যত প্রেম ভালোবাসা
সব সপেছি তারে সে জানি তা বুঝবে কখন,
বুঝে নিও আমায় খুঁজে নিও আমায়
আমি যে ছিলাম তোমার কতটা আপন,
ভালো থেকে ওগো বন্ধু তুমি ভালো থেকো
তোমার একেলা একা সময় গুলোয় না হয় আমায় সঙ্গে রেখো।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026