শেষ হাসি
- জিহাদ আমিন

শেষ হাসি
-জিহাদ আমিন

ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে আবিষ্কার করি
আমি যেন পড়ে আছি মৃত্যু শয্যায়,
এখনি হইবে বুঝি এই জীবনের শেষ সমাপ্তি
আজরাইল এসে কড়া নাড়ছে ঠিক আমার দরজায়।

দুইজন ফেরেশতা দুই কাঁধে বসে লিখিতেছেন
আমার জীবনের সকল হিসাব নিকাশ ভালো আর মন্দ,
এদের এত কাছে দেখার পরও একটু ভয় লাগেনি
কেন জানি মনের ভিতর হইতেছিল আনন্দ।

আজ মনে হয় শেষ হবে চিরতরের জন্য
এই দুনিয়ার সাথে করা আমার সকল চুক্তি
কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো হয়তো আমি মুক্তি,
দ্বীনও ন্যায়ের পতাকা উঁচু রাখতে গিয়ে
দুনিয়ার জমিনে বহুবার ঝরিয়েছি শরীরের রক্ত,

দেখিয়েছিল ওরা কত রকম ভয় ভীতি অর্থের লোভ
চারপাশ থেকে শয়তান দিতে থাকে আরো কত যে কুমন্ত্রণা
বার বার পা পিছলে পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছি
মনের জোর বাড়িয়ে সত্যের পথে নিজের ঈমান রেখেছি শক্ত।

ছিল ওরা শক্তিশালী সংখ্যার বহুগুন বেশি
আরো যে ছিল ক্ষমতাবান ও অর্থ বিত্তশালী,
তবুও আমি করিনি কখনো অন্যায় অত্যাচারের কাছে মাথা নত
প্রয়োজন নেই আমার ওদের কারোই কোন সাহায্য
এক আল্লাহ আমার জন্য যথেষ্ট।

অনেক দুঃখ কষ্ট নির্যাতন সহেছো জীবনে
ঠিক মত পেটের ক্ষুধা নিবারণ করতে পারোনি অর্থের অভাবে,
মন খারাপ করোনা ধৈর্য ধরো অপেক্ষা কর
যেই জীবন তার প্রতিটি কদম ফেলেছিল হক ও দ্বীনের পক্ষে
লড়াই করেছিল প্রতিটি মূহুর্ত অন্যায়ও বাতিলের বিরুদ্ধে,
সুখের সুবাতাস বয়ে আনে সেই জীবন পরকালের কল্যাণে
আনন্দের সহিত মৃত্যুকে আলিঙ্গন করে শেষ হাসি সেই হাসে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026