প্রিয় বন্ধু
- জিহাদ আমিন

প্রিয় বন্ধু,
খুব বেশি মনে পড়ছে তোদের,কোন কিছু চাওয়া অথবা পাওয়ার আশায় নয়
একমাত্র বন্ধুত্বের টানে,কতনা সময় কাটিয়েছি এক সাথে,সেই অতীতের দিনগুলি কি ফিরে
আসবে আর এই জীবনে,সত্যিই অনেক ভালোবাসি তোদেরকে মনে প্রাণে।
ছোট বেলার খেলার সাথী কি'বা স্কুল জীবনের সহপাঠী তোরাই'তো ছিলি অতি আপনজন,
একি এক অপরিমেয় ভালোবাসা প্রয়োজনে প্রত্যেকে একে অন্যের জন্য বিলিয়ে দিত জীবন।
এটাও ঠিক জানিনা বন্ধু আবার ফিরে কবে হবে দেখা
নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ গুলোও ভাগাভাগি হইতো একে অপরের সাথে
সেই সব স্মৃতি যখনি মনে পড়ে নিজেকে লাগে বড়ই একা,
আজ সবাই ব্যস্ত সংসার জীবন নিয়ে কিংবা নিজ নিজ জীবন সংগ্রামে
এটাই যে জীবনের কঠিন বাস্তবতা, তবুও কি ভুলা যায় কোনদিনও বন্ধুত্বের সম্পর্ক
জীবনে যতই আসুক ব্যস্ততা।

ভালো থাকিস সবাই যে যেখানেই থাকিস প্রিয় বন্ধু,সকলের প্রতি রইল হৃদয়ের অন্তস্তল থেকে
ভালোবাসা এক সিন্ধু,হোক বা না হোক ফিরে কোনদিনও দেখা, বন্ধুত্বের এই বন্ধন
মৃত্যু অবধি সৃষ্টিকর্তা রাখুক যেন অটুট।

ইতি,
-জিহাদ আমিন


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026