এক আল্লাহর গুনগান গাই
- জিহাদ আমিন
এক আল্লাহর গুনগান গাই
-জিহাদ আমিন
মোরা এক আল্লাহর গুনগান গাই
কেউ কি আছো আমার সাথে সুর মেলাতে ভাই,
আমি অধম তাহার গোলাম
এক কথা স্বীকার করতে আমার কোন লাজ লজ্জা নাই
মোরা এক আল্লাহর গুনগান গাই।
তিনিই'তো এই জীবন আমায় করেছেন দান
তার হাতেই আমার বাঁচা মরণ,
অনাহারে যিনি যোগায় খাদ্য
এক শস্যদানা আহার করতে পারে তাহার হুকুম বিনে
আছে কি কারো এমন কোন সাধ্য
পিপাসাতে জলে তৃষ্ণা মিটায়ে তিনি বাঁচায় মোদের জীবন।
ভুল পথে যখনি মোরা চলি
যুগে যুগে পাঠিয়েছেন কত রাসূল নবী,
বানাইলেন তিনি তাদেরকে আলোর পথের দিশারী
এক একটি নূরের আলোয় আলোকিত হলো বিশ্ব এই ধরণী,
অন্ধকারাচ্ছন্ন এই পৃথিবীতে
নতুন করে খুঁজে পেত সকলি আলোর পথ,
ছিল তারা সদা সত্যবাদী এক আল্লাহর আদেশ করতেন জারি
ওই নামের উপর সবাই করেছিল শপথ,
মোরা এক আল্লাহর গুনগান গাই
কেউ কি আছো আমার তালে তাল মেলাতে ভাই,
এই দুনিয়ার মাঝে আমি যখন যেথায় যাই
সব জায়গাতেই আমি তারে খুঁজে পাই।
শত্রু মিত্র আমার কাছে সবাই সমান
আমার কি সাধ্য কারো দোষ গুন আমি করতে পারি সমাধান,
তিনিই যে একমাত্র রহমতের মালিক
মৃত গাছেও চাইলে তিনি ফুল ফোটান,
মোরা এক আল্লাহর গুনগান গাই
আছো কি এমন কেউ আমার সুরে সুর মেলাতে ভাই,
দুনিয়াও পরকালে তার চাইতে বেশি আপন কেউ নাই
এসো মোরা সবাই মিলে এক আল্লাহর গুনগান গাই।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।