ধৈর্য ধরো মন
- জিহাদ আমিন

ধৈর্য ধরো মন
-জিহাদ আমিন

যাও চলে মন কোন এক অচেনা দূর দেশে
বাঁচবে সেথায় জীবন না হয় ছদ্মবেশে,
কথা দিয়ে যদি কেউ কথা না রাখে
বিদায় জানাইয়ো তাহারে তুমি হাসি মুখে।

সে যদি আসেও ফিরে ভুল গুলো শুধরে নিয়ে
শুধু একটি বার জানতে চেয়ো মন
কেন এত আশা জাগালে হৃদয়ে,
এই জগতে সবাইতো আশা দেখায়
পরিপূর্ণ হতে পারেনা তাহা পরিশেষে ভালোবাসায়
পরক্ষনে সবকিছুই যেন সে বেমালুম ভুলে যায়,

পেয়ে যায় যখন তাহার নিজ আসন
মনে পড়েনা আর অতীতে দেওয়া সকল ভাষণ,
দেশ থেকে নেমে আসে তা দেশের জনতায়
লোভ পেয়ে বসে যখন ক্ষমতায়
আহা..কি আজব তখন যে তারে চেনা বড় দায়।

যেই আশায় প্রদীপ জ্বেলেছিল মন
বারে বারে তারে কেন কর এতোটা জ্বালাতন,
তাহারে পেয়েও যদি সুখি হতে পারিতাম
এই জীবনে পাওয়া সকল দুঃখ ব্যথা নিরবে তা ভুলিতাম,
অসুখী জীবন ঠিক সেটা বলা যে যাবেনা
পথ হারানো পথিক ফিরে পায় কি কখনো সঠিক ঠিকানা।

ভালোবাসার ছড়াছড়ি যেন চারদিকে
এক আসল চেনা বড় দায় শত শত ভেজালের ভিড়ে,
নিজের অমূল্য ধন বিলিয়ে দেয় ওরা সস্তায়
অবেশেষে ফলাফল পড়ে থাকে ডাস্টবিন কিংবা রাস্তায়,
উড়ন্ত পাখি গুলো বন্দি করে রাখলে
সুযোগ পেলে ঠিকই উড়াল দিবে যাবে খাঁচা শূন্য করে।

দূরে সরে গিয়ে ও কি তুমি সুখি হতে পারবে
কিছু অতীত প্রতিনিয়ত মস্তিষ্কে কড়া নাড়বে,
ধৈর্য ধরো আরো কিছুটা সময় মন
দুঃখ করোনা বাঁচাও আগে নিজের জীবন,
দিনের শুরুতে ভোর হতেই উঠবে এক নতুন সূর্য
রাতের তাঁরা গুলো আঁধারেও ফিরে মিটি মিটি করে জ্বলবে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026