ভালো মানুষ হও
- জিহাদ আমিন
ভালো মানুষ হও
-জিহাদ আমিন
হিংসা ক্রোধ কবে হবে শেষ
কবে জাগবে সকলের মনে সঠিক বোধ,
বাবু সেজে চলে ভালো মানুষের বেশ ধরে
আসলেই কিন্তু সে মস্ত বড় অসৎ লোক।
জগত এই সংসার পৌঁছে গেছে ধংসের দ্বার প্রান্তে
মানুষ যে সৃষ্টির সেরা জীব
এখনো পারেনি ওরা তা জানতে,
মারামারি হানাহানি অন্যের সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি
বিদায়ের বেলা কিছুইতো যাবেনা তাহার সঙ্গে।
কাটাইতেছো জীবন আরাম আয়েশ আর রঙ্গে
একদিন তো পচন ধরিবে ঠিকই তোমার ওই অঙ্গে,
মাটির এই দেহ খানা যাবে ফিরে মাটির সাথে মিশে
রঙ্গতামাশা পেশি শক্তি ক্ষমতার জোর
সেইদিন যে আসবেনা কারো কোনই কাজে।
মানুষের মত করে ভালো মানুষ হও
হিংসা বিভেধ সবকিছু ভুলে যাও
ভালোবাসা দিয়ে এই বিশ্ব ভুবন কর জয়,
যেইজন পরোপকারে নিজের জীবন করে উৎসর্গ
সেই অন্তর তো নিষ্পাপ মৃত্যুতে ও সে কখনো করেনা ভয়
সত্য যে চিরঅম্লান সত্যের একদিন আসবেই বিজয়।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।