রুখে দাও
- জিহাদ আমিন

রুখে দাও
-জিহাদ আমিন

কি যেন সব ঘটে চলছে চারিদিকে
এতদিন সব সহ্য করেছি মুখ বুজে,
বেঁচে থাকার অধিকার যারা নিতে চায় কেড়ে
মৃত্যুর পর ঠিকই ওরা যাবে ফিরে ফুল দিতে কবরে।

অনেক সহেছো জালিমের জুলুম আর নয়
যেই জীবন হারিয়েছে সবকিছু
তাহার আবার কিসের এত ভয়,
দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে
আমি কি মৃত নাকি এখনো আছি বেঁচে,
নিরবে সহ্য করে করে হৃদয় হয়েছে ক্ষত
তোমরা করো হুজুর হুজুর
আমি পারবোনা করতে অন্যায়ের কাছে মাথা নত।

নিজ দায়িত্ব থেকে কেন দূরে সরে যাও
ইসলাম সৃষ্টিকর্তার দেওয়া একমাত্র ধর্ম
মুসলিম তোমার আসল পরিচয়
নিজের ঈমান কতখানি করেছো ক্ষয়
একবারও কি তুমি তা দেখতে নাহি পাও,

আছো তুমি অপেক্ষায় পরকালের স্বর্গের লোভে
স্বর্গ কি মিলেবে তোমার এই দুনিয়ার অসৎ ভোগে,
জ্যান্ত মানুষ কবর দিয়ে
আবেগ জাগাও অন্তরে মৃত ব্যক্তির শোকে।।

রুখে দাও বজ্জাতের সব ভণ্ডামি
ওরা বাবার নামে বাজনা বাজায় গড়ে রং বেরঙের মূর্তি
বন্ধুদের খুশি রাখতে নিজ জাতির মুখে মাখে চুনকালি
যখন তখন মিথ্যা বলে করছে সবার কান ভারি,
ধর্মের নামে দোহাই দিয়ে করে যাচ্ছে ব্যাবসা
ভিতরে ভিতরে এঁকে চলছে মীর জাফরের মত নীল নকশা।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026