শিক্ষার অমর্যাদা
- জিহাদ আমিন

শিক্ষার অমর্যাদা
-জিহাদ আমিন

ইচ্ছা থাকে সবার জীবনে হবে উচ্চ শিক্ষিত
এই দেশের মুখ একদিন উজ্জল করবে
জ্বলে রবে সারা বিশ্বের বুকে হয়ে একটি নক্ষত্র,
পড়ালেখা করে মানুষের মত মানুষ হবে
সুনাম তাহার ছড়িয়ে পড়বে চারিদিক
ঘুচবে এই সমাজে মানুষের দুঃখ আছে যত।

এই দেশের আনাচে কানাচে প্রতিটি পথে প্রান্তে
সরকারি বেসরকারি অফিস আদালতে
ক্ষমতার দাপট ঘুস ও দুর্নীতির কাছে
ছোট বড় সকলি করছে এখন মাথা নত,
ওরা কি নয় ভালো শিক্ষিত
কি হবে এমন শিক্ষায় শিক্ষিত হয়ে
যেই শিক্ষা বাজারের পণ্যের মত হয়ে যায় বিক্রিত।

কেউ কেউ গড়ে তুলেছে কালো টাকার পাহাড়
কারো বা জোটে না দু'বেলা দু'মুঠো মুখে আহার,
কে দেখাবে ওদের আলোর পথ
যারা করেছিল সত্যের নামে শপথ
প্রতিনিয়ত তারাই যে করে যাচ্ছে অসৎ কাজ
ওরাই'তো দেশের বড় চোর যারা খায় মেরে গরীবের হক।

ওরা নাকি হয়েছে উচ্চ শিক্ষিত
কলমের এক খোঁচাতেই পেয়ে যায় আলাদিনের চেরাগের দৈত্য,
একা নিজের ঘরে জ্বালায় সুখের প্রদীপ
নিভিয়ে হাজারো অসহায় জীবনের আলোর দীপ।

এটাই কি শিক্ষার আসল দীক্ষা
চাকর থাকে রাজ প্রসাদে;আর মালিক করে খায় ভিক্ষা,
মোরা তো চাই না জীবনে এমন শিক্ষা
উচ্চ শিক্ষা লাভ করেও হয় যদি শিক্ষার অমর্যাদা।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026