জীবন পথ
- জিহাদ আমিন

জীবন পথ
-জিহাদ আমিন

জীবনের মানেই'তো বুঝি স্বপ্ন দেখা
সব স্বপ্ন গুলোকে এক এক করে সাজিয়ে তুলে
হৃদয়ের ক্যানভাসে যেন রঙ্গিন ছবি আঁকা,
এইসব ভেবে ভেবে মন
কখনো কখনো সুখের হাওয়ায় দোলে
সত্যিই কি স্বপ্নরা সত্যি হয়ে
কোন একদিন এসে আমায় ধরা দিবে।

পথ চলতে গিয়ে পদে পদে পড়ে শুধুই বাধা
যেটুকু স্বপ্ন ছিলো জীবনে
পূর্ণ হয়নি এখনো তাহার আধা,
কখনো মনে জাগে হোঁচট খেয়ে পড়ে যাবার ভয়
এইবার বুঝি আর রক্ষা নয়
তবুও চলতে থাকি পথ
এক পা দু'পা করে সামনের দিকে
একি এই যেন এক আজব পৃথিবী
কতগুলো জীবন বাধা পড়ে আছে দেখি মাঝ পথে।

পিছনে ফিরে যাওয়ার নেই কোন পথ
সামনের দিকে তাকালে দেখতে পাই
আরো বেশি নির্মম ভয়ানক,
না জানি কখন চিরতরে চলে যাবার ডাক আসে
এইভাবেই বেঁচে আছে কত জীবন ধুকে ধুকে।

কারো বুকের ভিতর পেয়েও হারানোর যন্ত্রণা
কেউ কেউ নিজেকে ভাবে
এই পৃথিবীতে যেন এক আবর্জনা,
কোথায় অতীতের সেই সব স্বপ্ন
যা নিয়ে বিভোর থাকিতো মন চির মগ্ন,
কিছু জীবনের স্বপ্ন দেখা ছিল বুঝি বড়ই মিছে
পেরিয়ে যায় সময় গুলো জমে থাকে কিছু ব্যথা বুকে।

এখানেই কি জীবনের শেষ সমাপ্তি
এইতো হেরে যাওয়া নয়
প্রতিটি জীবনের জন্য যেন এক অসীম প্রাপ্তি,
হিম্মত বাড়ায় নিজ মনের ভিতর
বুঝতে পারে প্রকৃত জীবনের মানে কি,
আসুক যতই কঠিন বিপদ ও বাধা বিপত্তি
মনে জোগায় লড়াই করে বেঁচে থাকার শক্তি।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026