সত্যের জয়
- জিহাদ আমিন

সত্যের জয়
-জিহাদ আমিন

সত্যের জয় একদিন হবেই হবে
এই জমিন থেকে শেষ হবে সকল মিথ্যার রাজত্ব
ধংস হয়ে যাবে সেদিন মাটির সাথে মিশে,
যতদিন বাঁচি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমায় করতেই হবে
কি হবে জালিমদের জুলুমকে পেয়ে ভয়
একদিন তো সবাইকে মরতেই হবে,

ভয় দেখিয়ে লাভ নেই এই সত্যের পথ মোরা ছাড়বোনা
প্রয়োজনে মৃত্যুর সাথে করিবো আলিঙ্গন
তবুও অন্যায়ের কাছে কোনদিনও মাথা নত করবোনা।

চারিদিকে চলছে গুম খুন চুরি ডাকাতি ধর্ষণ
নিরিহ নিঅপরাধ জনতার উপর
ক্ষমতার দাপট দেখিয়ে করছো নির্যাতন,
নির্মম ভাবে চালাচ্ছো অহরহ হত্যাযজ্ঞ
বিচারের নামে চলছে শুধুই প্রহসন
একদিন প্রকাশ হবেই এইসব কিছুর প্রকৃত সত্য।

মিথ্যা হয়েছে এখন তোমাদের মুখের প্রধান বুলি
ঘৃণায় ধিক্কার জানাতে লজ্জা পায়
যে পথ দিয়ে তুমি হেঁটে যাও সেই পথের ধুলিকণা গুলি,
ওরাতো সবাই তোমাদের দলেরই সৈনিক
প্রতিনিয়ত কতনা অবলা নারীর ইজ্জত লুটে নেয় তারা দৈনিক,
হয়েছে কি কারো কখনো সঠিক বিচার
এখানেও করেছো তোমরা ক্ষমতার অপব্যবহার।

শুনতে কি পাচ্ছো ওইতো কারা যেন এই দিকেই আসছে
যাদের পরিবার পরিজনকে হত্যা করেছো নির্মম ভাবে
কত লাশ পড়েছিল এখানে সেখানে
কারো'বা মৃত দেহ পানিতে পড়ে ভাসছে,
সন্তানদের বঞ্চিত করেছো পিতার আদর ভালোবাসা থেকে
কত মায়ের বুক খালি করেছো তোমরা অকালে।

এবার বুঝি আর হবেনা তোমাদের কারো শেষ রক্ষা
বাঁচতে পারবেনা কেউই প্রাণ চেয়েও ভিক্ষা,
ওইতো তোমার মৃত্যুর খবর শুনে চারিদিকে চলছে আনন্দ মিছিল
কি এমন জীবন তুমি করিলে গঠন
মরণের সময় কেঁদেছো তুমি;খুশিতে মেতেছিল এই বিশ্ব ভুবন।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026