আমার আছে
- জিহাদ আমিন

আমার আছে
-জিহাদ আমিন

আমার আছে কিছু স্বপ্ন চাঁদ তারা
পেতে চায় মন কেন যেন একটু সুখের ছায়া
রাত জেগে জেগে আমি কি গো তাদের দিব পাহারা,
ইশারায় বলতে চায় ওরা কত কিছু আমাকে
ভোর হলে যেন আর ওদের পাইনা খুঁজে।

বোঝে কিনা সে আমায় না বোঝে
কত রং বেরঙের বাহারি মালা গাঁথে
হৃদয়ের মাঝে অজানা সুখ হাওয়ায় দোল খেলে,
পারিনি কখনো তারে বুঝে নিতে হিসেব করে
শুধু দূর থেকে কথা হয় মনশ্চক্ষু দিয়ে।

সুখ দুঃখের মাঝে বসত করে এই জীবন
জীবনের সব স্বপ্নগুলো কি আর হয় যে পূরণ,
তবুও মনেতে বেঁধে রাখি কিছু আশা
করি তাহার সাথে কতনা আলাপন
ফিরে কখনো কখনো ভোগে মন যেন হতাশায়
এই ভাবেই কেটে যায় যদি এই জীবন।

আমার আছে একটি খোলা আকাশ
আপন করে সে নিয়েছে আমায়
নিতে পারি তাই নিশ্চিন্তে একটু নি:শ্বাস,
সবাই যদি চলেও যায় কখনো আমায় ছেড়ে
যাবেনা যে তখনও একেলা করে এটা আমার বিশ্বাস।

এই পাওয়ার শেষ কোথায়
আঁধারে হারিয়ে জীবন আশা যে যায়না ছাড়া
মেঘের আড়ালে পড়ে তাঁরাগুলোও যেন হয়েছে পথহারা,
স্বপ্নের খোঁজে আমি হয়েছি যাযাবর
কতনা মধুর মায়ায় জড়ানো বাঁধন করিয়া পর,
বেঁচে থাকতে হবে যে করেই হোক আমার আছে সেই ইচ্ছাশক্তি
তাইতো নিজেকেই রাখতে হয় প্রতিনিয়ত নিজের খবর।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026