সৃষ্টিকর্তার গোলাম
- জিহাদ আমিন

সৃষ্টিকর্তার গোলাম
-জিহাদ আমিন

হে আমার পরওয়ারদেগার হেদায়েত কর তুমি মোদের
যে পথে রেখেছো দুয়িনাও পরকালের কল্যাণ,
যেই পথ ধরে চলিয়াছেন তোমার প্রিয় বান্দাগণ
সেই একই পথে মোদেরও হেদায়াত কর দান।

কি আছে এমন এই জীবনে মৃত্যু যে চিরসত্য
চারিদিকে যাহা দেখি সবকিছুই যেন মিথ্যে
হারিয়ে ফেলেছি নিজেই নিজের প্রতি আস্থা,
ভুলে রয়েছি সবকিছুই যেন বেমালুম
নিজেদের ঈমান বিক্রি করি অতি সস্তায়।

কত জাতি করেছো তুমি ধংস
তোমার দেওয়া আদেশ অমান্য করেছে বলে
আমাদেরকেও শামিল করোনা হে মাবুদ তাহাদের দলে,
এই ধরণীর বুকে এখনো রেখেছো তাদের করে সাক্ষী
ক্ষমা কর হে অসীম দয়াময় দয়াবান
দিওগো দুনিয়াও পরকালের আযাব থেকে মোদের মুক্তি।

এই জগতে যা কিছু সবইতো একদিন হবে পর
আপন হবে সাড়ে তিন হাত মাটির ঘর,
কি দিব জবাব যখন তিনি চাহিবেন হিসাব
যিনি আমায় পাঠিয়েছেন এই ধরণীতে
এক দিন তো ফিরে যেতে হবেই তাহার কাছে।

মোরা যে অবুঝ তাইতো সঠিক পথ রেখে চলি ভুল পথে
নিজেরাই জুলুম করেছি নিজেদের নফসের সাথে,
কি নিয়ে যাবো মাবুদ অন্ধকার কবরে
যেইদিন আজরাইল এসে নাম ধরে দিবেন আমায় ডাক
আমি যে পাপী মহা পাপী মৃত্যুর আগে দিও আমায় নাজাত।

ক্ষুধার্ত পেট শিক্ষা দিয়েছে আমার অনেক কিছু
এই সমাজের নিয়ম কানুন বড়ই নিষ্ঠুর
এখানের মানুষ গুলোও হয়ে ওঠেছে সার্থপর
মৃত্যুর কথা নেহাৎ ভুলিয়া ঘুরছি শুধু অর্থের পিছু পিছু,

ক্ষুধা ক্ষতি ভয় দিয়ে নিয়েছেন মোদের পরীক্ষা
কেন তুমি হাত পেতে চাইবে অন্যের কাছে ভিক্ষা,
সৃষ্টিকর্তার দয়া সবার জন্য সমান
মিছেমিছি ক্ষণিকের জন্য হই মোরা পেরেশান,
ধৈর্য্য ধরো ও আমার মন মজবুত কর নিজের ঈমান
আসমানও জমিনের মাঝে যাহা কিছু আছে
সবইতো মোরা এক সৃষ্টিকর্তার হুকুমের গোলাম।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026