প্রেম বিরহ
- জিহাদ আমিন

প্রেম বিরহ
-জিহাদ আমিন

কি হবে এতোটা ভালোবেসে
যদি দু'ফোটা চোখের জল ফেলি গো নিরবে
তবে কি সেই ভালোবাসা
ফিরে আগের মতো করেই রবে,

বন্দি হয়েছে জীবন যাহার প্রেমে
কত যে এঁকেছি ছবি তাহার এই মনেও ফ্রেমে,
বিরহের যাতনায় পুড়েছে যেই মন
কেন করো তারে তুমি ওগো এতোটা জ্বালাতন,

কি হবে এতোটা ভালোবেসে
যদি দু'ফোটা চোখের জল ফেলি গো নিরবে
তবে কি সেই ভালোবাসা
ফিরে আগের মতোই হৃদয়ে রবে।

পারবে কি এনে দিতে আমায় দু'ফোটা চোখের জল
তাহলে ভেবে নিবো আমি
ভালোবেসে তোমায় করিনি যে কোন ভুল,
যেই ফুল একবার ঝরে যায়
সেই ফুলে কখনো কি আসে গো মুকুল,
ভুল জীবনের সাথে জড়িয়ে
কতনা অবুঝ হৃদয় দিয়েছে তাহার মাশুল,

কি হবে এতোটা ভালোবেসে
যদি দু'ফোটা চোখের জল ফেলি গো নিরবে
তবে কি সেই ভালোবাসা
ফিরে আগের মতোই রয়ে যাবে।

অতীতের সব কয়টি পথ আমার চেনা
আমায় ভুলে গিয়ে পারো যদি সুখি হতে
তাতেও নেই কোন মানা,
কি দোষে এতটা কাল ধরে পেয়েছি সাজা
সেই কথা বুঝি চিরকাল থেকে গেল তা অজানা,

কি হবে এতোটা ভালোবেসে
যদি দু'ফোটা চোখের জল ফেলি গো নিরবে
তবে কি পুরনো সেইসব ভালোবাসা
দু'জনাতে ফিরে আগের মতোই পড়ে রবে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026