পথ শিশু
- জিহাদ আমিন

পথ শিশু
-জিহাদ আমিন

পথের ধারে পড়ে থাকি বলে
এই সমাজে চোখে মোরা হয়েছি পথ শিশু
কত লোকে দেয় মোদের গালমন্দ বলে আরো কত কিছু,
ক্ষুধার জ্বালায় ঘুরিয়া বেড়াই দুয়ারে দুয়ারে মানুষের
যদি কারো দয়া হয় খেতে দেয় একটু কিছু মোদের।

পরনে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট
মাথা গোঁজাবার নেই ঠাঁই নাই ভালো বাসস্থান,
খেয়ে না খেয়ে কেটে যায় দিন রাত
কেউ বলে মন্দ কেউ'বা আবার উপহাস করে পায় আনন্দ,
কখনো কখনো দূর দূর করে তাড়িয়ে দেয়
নাকে নাকি লাগে ওদের বিশ্রী দুর্গন্ধ।

মোরা যে চাই মোদের সঠিক অধিকার
অন্য সব শিশুদের মত করে বাঁচিবার,
প্রতি বছর বছরইতো আমাদের নামে
নতুন নতুন বিল পাস করে সংসদে এই দেশের সরকার,
তবুও কেন পাইনা মোরা প্রয়োজনীয় জিনিসপত্র
ভালো ভাবে বাঁচার জন্য যা কিছু মোদের দরকার।

তোমরা নাকি গড়ে তুলেছো
অবহেলিত শিশুদের জন্য অধিকার সংঘ
সেই তোমাদের ঘরেই যদি হই মোরা গরম তেলে পুড়ে দগ্ধ,
পুরো শরীর জুড়ে শুধু ক্ষত বিক্ষত আঘাতের চিহৃ
বাহিরে তোমাদের এক রুপ ভিতরে দেখি তা পুরোপুরিই ভিন্ন
বলতে পারো তোমাদের চরিত্র কেন এমন
কেন তোমরা এত নিচ হতে পারো এতোটা জঘন্য?

হতে পারি মোরা যে পথ শিশু
পড়ালেখা করে মানুষের মত মানুষ হতে চাই
চাই না এই সমাজও দেশের কাছে আর অন্যকিছু,
কেন বাঁচতে হবে মোদের সব সময় করে মাথা নিচু
ফিরিয়ে দাও তোমরা আমাদের ন্যায্য অধিকার
আমরা কেন চাইতে হবে হাত পেতে ঘুরতে হবে তোমাদের পিছু পিছু।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026