আঁখিজল
- জিহাদ আমিন
আঁখিজল
-জিহাদ আমিন
আঁখিজলে কত ভিজিয়েছিল দু'নয়ন
জীবনের সাথে খেলা হয় যদি এমন,
কে হতে পারে এই জগতে তার এত বেশি আপন
যারে আপন ভেবে বলিবে দু'টি কথা মন।
সমুদ্রের তীরে তুমি ভিড়িয়েছো নিজ তরী
আছে কি এমন কেউ যার উপর দাঁড়াবে ভর করি,
শুকাবে কি গো কোনদিনও অথই সমুদ্রের সেই জল
হেঁটে হেঁটে তুমি তারে দিবে পার করি।
কার আশায় আছো ওই পথ চেয়ে
ওই'তো জোয়ার এল বুঝি এখনি প্রবল বেগে,
যা কিছু হারিয়েছো তাহা কি গো কোনদিনও আসিবে ফিরে
চলতে হবে সামনের পথ অতি সাবধানে ধৈর্য রেখে মনে।
কি এমন সুখ পেয়েছো জীবনে
নিয়তির কাছে হেরেছো তুমি বার বার
সেই না বলা কত কথা কয়জনই'বা জানে,
ফেলিও না আর কভু আঁখিজল
ভেবে দেখ একবার সবকিছু ভুলে গিয়ে
তোমার চেয়ে এই জগতে কে এত বেশি হয়েছে সফল।
এই জীবনে পেয়েছো যাতনা যত
তিল তিল করে জমে হয়েছে হৃদয়ে ক্ষত,
হেরেছো নিজে তবুও অন্যের কাছে করনি মাথা নত
কি প্রয়োজন ফিরে দেখার বাঁচো তুমি নিজে নিজের মত।
কখনো কখনো বুকের ভিতর অনুভব হয় কিছু ব্যথা
পারবেনা বলতে গিয়েও তা নিজেকে
লুকিয়ে রেখেছো মনে কি এমন কঠিন কথা,
মৃদু হাসি রেখো ওই মুখে বুঝে নেয় যেন লোকে
তুমি যে আছো অন্যের চেয়েও অনেক বেশি সুখে
হালকা করিও মন দু'ফোটা আঁখিজল ফেলিয়া নিরবে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।