ওরা জল্লাদ
- জিহাদ আমিন

ওরা জল্লাদ
-জিহাদ আমিন

বলো হে কোথায় আজ তোমরা
চারিদিকে চলছে জোড়ায় জোড়ায় খুন হত্যা
কখন জাগিবে তোমাদের মানব সত্তা,
সাজা কি হবেনা এবারও ওদের
দোহাই লাগে একটু শান্তিতে বাঁচতে দাও মোদের।

এই জগৎ থেকে উঠে গেছে
মানুষের প্রতি মানুষের মায়া
ভর করছে মাথার উপর যেন শয়তানের এক কালো ছায়া,
চারদিক থেকে ঘনিয়ে আসছে অন্ধকার
আর বুঝি পথ নেই কোথাও দৌড়ে পালাবার।

আবার এসেছে ফিরে সেই জাহেলিয়াতের যুগ
মানবের প্রতি জুলুম অত্যাচারে
ওরা মনে পায় শান্তি সুখ,
কে দেখাবে ফিরে আবার নতুন করে একটু সুখের আলো
কোথায়ও চোখে পড়ছেনা সেই ভালো মানুষ গুলো।

লোভে পড়িয়া মোরা
আজ মোদের ঈমান গিয়াছে চলে,
হারাম টাকা কামাই করি
দুই হাতে কত চলে বলে কৌশলে,
ক্ষণিকের সুখের নেশায় জড়াই নিজেকে খারাপ পেশায়
ওরা যে নির্দোষ চেয়েছে অন্য সবার মত করে বাঁচতে
আমার একটি ভুলে এতগুলো জীবন কেন ভুগবে হতাশায়।

বাঁচতে কি পারবেনা আর কোনদিনও
এই পৃথিবীর মানুষ গুলো একটু শান্তিতে
দুর্নীতি ছড়িয়ে পড়েছে সবারি মাঝে
হোক যে ছোট বড় নেতা কর্মী ও মন্ত্রীতে,
চারিদিকে শুধু শুনিতেছি মিথ্যা কথার শয়লাব
ভালো মানুষের মুখোশের আড়ালে নিজেরাই ওরা জল্লাদ।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026