প্রকৃতির আশ্বাস
- জিহাদ আমিন

প্রকৃতির আশ্বাস
-জিহাদ আমিন

আসবে আবার ফিরে সেইদিন
কালো মেঘেরা উড়ে যাবে ডানায় চড়ে
দেখা দিয়েছে রৌদ্রের ঝিলিক ওইতো একটু দূরে
ফিরে পেয়েছে প্রকৃতি যৌবন আবার নতুন করে,
চেহারায় সবার মৃদু হাসি ফুটে ওঠে
এই জীবন রঙ্গিন করে দিয়ে মলিন মুখে।

সুখ তাঁরা গুলো খেলা করে আকাশে
চাঁদের সাথে ওদের যত আড়ি
কেন তুমি আলো নিয়ে করো এত বাড়াবাড়ি,
জোছনা রাতে না হয় একটু জ্বলতে দাও আমাকে
আমিও যে বাঁচতে চাই আমার মত করে।

ওই'তো দেখা যায় চেনা জানা সেই মাঠ
খেলা করে দুরন্ত কিশোর
আনন্দে আনন্দে মেতেছে ওরা সবাই
জমে উঠেছে চারিদিকে এক খুশির আসর।

হাঁটি আমি আরো কিছুটা পথ
দাঁড়িয়ে আছে গাছ গুলো সব সারি সারি
মনে হয় সবাই খুব পরিচিত
কেউ একজন মুখ ফুটে কিছু বলতে চায়
এতদিন পরে বুঝি মনে পড়লো আমায়,
আমিও কি ওদের ভুলে গেছি
কিছু দায় এখনো যে পড়ে রয়েছে বাকী।

এই পথ চলা কে থামাবে আমার
আমি যে আজ হয়েছি যাযাবর,
সবাইতো আর বাঁধতে পারেনা এই ধরণীতে ঘর
এ পথের শেষ হোক বা না হোক
ছেড়ে যেতে হবেই একদিন সবকিছু করে পর।

একটু সুখের দেখা মিললো বুঝি মনে এতক্ষণে
ওই তো দেখা যায় আমার সেই চির চেনা গ্রাম
রাখাল ছেলেরা গরু নিয়ে যায় মাঠে
কৃষক মনের আনন্দে জমিতে ধানের বীজ বুনে
কাঁচা মাটির গন্ধে জুড়ায় এই মন প্রাণ,
নিতে চাই আমি হৃদয়ও প্রাণ খুলে একটু নিঃশ্বাস
আসবে আবার ফিরে সুদিন প্রকৃতি আমায় দেয় সেই আশ্বাস।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026