জানতে ইচ্ছে করে
- জিহাদ আমিন
জানতে ইচ্ছে করে
-জিহাদ আমিন
আমার কি আছে এমন শব্দ জানা
তোমায় যে আমি করতে পারি মানা,
যত চায় মন বেশি করে জানতে
সকল বাধা পিছনে ফেলে তোমায় আরো কাছে টানতে
তাহার পরেও থেকে যায় সবকিছু যেন অজানা।
দেখা কি হবে ফিরে কোনদিনও ওগো বন্ধু
সিন্ধু সেচে আমি এনেছি মুক্তা
পরাবো বলে মালা তোমার গলায়,
হলোনা ফিরে আর দেখা ভাবি আমি একা একা
আমার কি ছিল সেদিন কোন অবহেলা।
কোথায় হারিয়ে গেলে হঠাৎ করে তুমি
আজো তা জানতে পারিনি আমি,
মনের সব জমানো কথা লিখে রেখেছি চিঠির পাতায়
দেওনি আমায় তবুও তোমার ঠিকানা।
প্রতিদিন গিয়ে খুঁজে আসি পোস্ট অফিসে
ও ডাক পিয়ন ভাই এসেছে কি আমার নামে
একটি চিঠি তোমার কাছে
তাহেলে কি আমি ভাববো সে আমার ভুলে গেছে।
কেন এত খোঁজো তুমি তারে মন
তারে ভেবে ভেবে সারাক্ষণ কর নিজের সাথে আলাপন,
মনের ক্যানভাসে ভেসে ওঠে যেন তার ছবি
ওই তো আমার দিকে তাকিয়ে হেসেছে সে মিষ্টি হাসি।
জানতে ইচ্ছে করে এই মন
ওগো মোর প্রিয়জন কেমন আছো তুমি?
কত কথা হতো প্রতিদিন দু'জনাতে
তোমার ছবি যে এঁকেছিলাম হৃদয়ের আয়নাতে
আজো তোমার নামটাই জানতে পারিনি আমি,
হবেনা হয়তো আর কোনদিনও ফিরে দেখা
জানতে চেয়েও মন চিরদিনই থেকে গেলে তুমি অজানা।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।