মূল্যহীন জীবন
- জিহাদ আমিন

মূল্যহীন জীবন
-জিহাদ আমিন

সুখী হতে চাই আমি ঘরে বসে
যাক না হয় অন্য সবাই যাক মরে,
কত জন ক্ষুধার জ্বালায় ঘুরে অন্যের ধারে ধারে
সার্থের লোভে আপনজনও দেয় পর করে,
কি লাভ বলো এভাবে বেঁচে থেকে
মরার আগেই যদি মোরা যাই মরে,
ওরা যেন আছে সবাই ওৎ পেতে
যখনি সুযোগ পাবে নিবে তোমার থেকে শোষণ করে।

আদায় করতে চাও যদি নিজেদের অধিকার
ঘর ছেড়ে বেরিয়ে পড়ো রাজপথে,
মরলে লড়াই করেই মরবো
তবুও নিজের অধিকার বিলিয়ে দিবো না সস্তায়।

যেই দেশ দিয়েছে আমায় বাচাঁর অধিকার
যার বুকে হেসে খেলে জীবন করেছি পার,
কিছু লোক এসে বললো এখন ক্ষমতা আমার
যা মন চায় আমরা তাই করবে
তাহলেই কি এই দেশ হয়ে যাবে তার,
ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মোরা পেয়েছি স্বাধীনতা
এই দেশ নয় কারো বাবার একার।

ইংরেজরাও এই দেশ করতে চেয়েছিল শাসন
পাক হানাদার বাহিনীরা করেছে জুলুম শোষণ,
গর্জে ওঠেছিল এই দেশের বীর তরুণেরা
বুক পেতে নিয়েছিল গুলি গড়ে তুলেছিল ভাষা আন্দোলন,
পিছু হটতে বাধ্য হয়েছে জালিম শাসকেরা
ছোট বড় সবাই নিজের জীবন করেছেন উৎসর্গ
বঙ্গবন্ধুর এক অগ্নিঝরা ভাষণ।

এবার আদায় করেই ছাড়বো মোরা নিজেদের অধিকার
প্রয়োজনে আবার ফিরে হবে রাজপথ উত্তপ্ত
ছাড়বোনা নিজের হক এ দেহে থাকিতে একবিন্দু রক্ত
কি হবে বেঁচে থেকে নিয়ে মূল্যহীন জীবন
বাঁচলে যুদ্ধ করেই বাঁচতে হবে আসলে আসুক মরণ।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026