যদি তুমি জানতে
- জিহাদ আমিন

যদি তুমি জানতে
-জিহাদ আমিন

যদি তুমি জানতে
কেউ একজন আছে তোমার প্রতীক্ষায়
আপন করে নিবে বলে চিরদিনের জন্য সেই আশায়,
সেতো শুধুই তোমার সারাজীবন তোমরই থাকবে
যদি তুমিও হতে চাও তার
এই পৃথিবী অনন্তকাল দু'জনার ভালোবাসা মনে রাখবে।

প্রতিনিয়ত হৃদয়ে আঁকে তোমার ছবি
ভাবে মন প্রতিক্ষণ কবে আসবে সেই দিন ক্ষণ
বলবে মনেতে আছে যত জমানো কথা তোমায় সবি,
কত গীতিকার লিখেন তাহার গানে
কবি লিখে ভালোবাসার কথা তার কবিতায়
এখনো সাক্ষী হয়ে আছে কিছু প্রেম ইতিহাসের পাতায়।

ভালোবাসায় চেয়ে কি আছে বড় বলো এই ধরণীতে
যদি চায় কেউ তারে মনে প্রাণে,
হোক বা না হোক সে তোমার
হয়তো পেতে পারো বিনিময়ে দুরব্যবহার,
ক্ষতি নেই কোন তাতে
তোমার ভালোবাসা হয় যদি সত্যি
দিয়ে দাও তারে মুক্তি বাঁচুক সে স্বাধীন ভাবে।

সে তো কখনোই ছিলনা তোমার
নিজ থেকে যে যেতে চায় তাকে কি করে ধরে রাখবে,
নিরাশ হইয়োনা মন ধৈর্য ধরো এই পৃথিবী অনেক বড়
হয়তো কেউ এজকন এখনো আছে তোমার অপেক্ষায়
যে তোমার সেতো শুধু তোমরাই থাকবে
কোনদিনও হবেনা সে অন্য কারো।

সস্তা ভালোবাসার নামে কেন বিলিয়ে দাও দেহ মন
যেইজন আছে তোমার অপেক্ষায়
সে যদি এসে জানতে চায় কি উত্তর দিবে তুমি তখন,
যদি তুমি জানতে তাহার কাছে তুমি কতটা মূল্যবান
পারতেনা কখনো অনায়াসে বিলিয়ে দিতে সম্ভ্রম,
ভালোবাসার দামে কেন কিনতে গেলে তুমি কলঙ্ক?
রাখতে চাও যদি নিজেকে পবিত্র;গঠন করো আগে উত্তম চরিত্র।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026