অন্তরে জাগো দেশপ্রেম
- জিহাদ আমিন
অন্তরে জাগো দেশপ্রেম
-জিহাদ আমিন
স্বাধীন রাষ্ট্রে যদি হইও মোরা পরাধীন
ভালোবাসি তোমায় তবুও ওগো মোর প্রিয় জন্মভূমি
কোনদিনও যে শোধ হবেনা তোমার ঋণ,
সভ্য সভ্যতার মুখোশের আড়ালে
তলে তলে কেউ খাচ্ছে দেশ বিক্রি করে
জনসমক্ষে মিথ্যা দেশপ্রেমের নামে মুখে তাদের বুলি ফোটে,
সত্যিকারের দেশ প্রেমিক পদে পদে হয় লাঞ্ছিত
গন্য হয় শেষে তারা দেশের শত্রু বলে।
কেন এই দেশে রাজাকারদের বাড়িতে উঠবে দালান?
ওরা কিভাবে এই দেশ থেকে বাহ্ বাহ্ পান??
ত্রিশ লক্ষ শহীদের রক্ত গায়ে মেখে
মেতেছিল তারা সেইদিন উল্লাসে
মেয়ের ইজ্জত লুটেছে তার মায়ের চোখের সামনে।
ফিরিয়ে দিতে পেরেছো কি তোমরা
মুক্তি যোদ্ধাদের তাদের প্রকৃত সম্মান,
যারা এই দেশের মাটি রক্ষা করতে
বন্দুকের গুলি বুক পেতে করে নিয়েছিল আপন,
হায়নাদের কামানের আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছিল যাদের দেহ
ওদের সন্তানেরা আজ ধুকে ধুকে মরছে না খেয়ে
নাই তাদের থাকার একটি ভালো বাসস্থান।
আর কত চলবে এভাবে
যে যাহার মত খাচ্ছে দেশটাকে লুট করে,
রাজাকাররাও যদি ঘাতক দালাল নির্মূল কমিটি করে গঠন
এর চাইতে আর কি হতে পারে
একটি স্বাধীন দেশের জন্য বড় অপমান।
হয়ে যাও সব সাবধান
যত আছো তোমরা দেশের সকল দুশমন
আবার ফিরে জেগে উঠবে বাঙ্গালী বীর সৈনিকেরা
রক্ষা করতে তার প্রিয় জন্মভূমির স্থান,
ঝরলে ঝরুক বুকের তাজা রক্ত
তবুও রাখবো মোরা ধরে এই দেশের মান
এই দেহে মোদের থাকিতে প্রাণ
শুধু মুখে মুখে নয়;পারলে অন্তরে জাগো দেশপ্রেম।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।