আসো তুমি আবার ফিরে
- জিহাদ আমিন

আসো তুমি আবার ফিরে
-জিহাদ আমিন

আসো তুমি আবার ফিরে
যেটুকু স্বপ্ন ছিল জীবনে সবইতো তোমায় ঘিরে,
কেন জানি বার বার মনে পড়ে সেই দিনগুলোর কথা,
তোমার না দেখে থাকিতে পারিতাম না এক মূহুর্ত
নিজেকে নিজের কাছে মনে হত বড় একা,
সারাক্ষণ ভাবিতো এই মন
ওগো প্রিয় ফিরে কখন পাবো তোমার দেখা।

জড়িয়ে আমায় ভালোবাসার মিথ্যে বাঁধনে
কেন দেখাতে গেলে এমন স্বপ্ন
জায়গা দিবে বলে হৃদয়ের মধ্যেখানে,
বলো কেন বাড়াতে গেলে সেইদিন এতোটা প্রণয়
বড়ই জানতে ইচ্ছে করে
সত্যি করে বলবে প্রিয়' সবই কি ছিল অভিনয়।

যদি বলতে তুমি আমায়
ওই দূর আকাশে চাঁদ তাঁরা যা আছে সবই মিথ্যে
বিশ্বাস কর সাথে সাথে মেনে নিতাম তোমার কথা সত্য বলে,
এই জীবনে আমার বড় সত্য ছিলে শুধুই তুমি
প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে দিতাম তোমার জন্য আমি।

বিরহের যাতনা চারদিক ঘিরে ফেলেছে আমায়
আকাশে উড়ে বেড়ানো সাদা বক গুলো দেখলে মনে হয় যেন কালো,
জানেনা কিছু এই জীবন আমার
দেখবে কি কোনদিনও একটু সুখের আলো।

যেটুকু জল ঝরালে দু'চোখে আমার
তিল তিল করে যতনে গড়া সব ভালোবাসা
জলের সাথে ঝরে মিশে গিয়ে হয়েছে একাকার,
জীবন যৌবন সবি সপেছিলাম আমি যেথায়
ভালোবাসা মোর সব বুঝি আজ ব্যর্থ হল সেথায়।

আসো তুমি আবার ফিরে
এই দেহে মোর থাকিতে প্রাণ পারবোনা তোমায় ভুলে যেতে,
থাকবো দাঁড়িয়ে সেইদিনও প্রিয় তোমার অপেক্ষায়
যেদিন আজরাইল এসে কড়া নাড়বে মৃত্যুর দরজায়,
যত পারো দাও ব্যথা আমি সহিবো
দোহাই লাগে বলিওনা আমায় ওগো তোমায় ভুলে যেতে
আমার হয়ে ওগো মোর প্রিয় আসো তুমি আবার ফিরে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026