আগন্তুক
- জিহাদ আমিন
আগন্তুক
-জিহাদ আমিন
আগন্তুক এতোদিনে এই বুঝি তুমি এলে
জানাও কি খবর তোমার ওখানে তুমি কেমন ছিলে,
নিশ্চয়ই ওখানের পরিবেশটা অনেক সুন্দর
যে কেউ দেখিলে একবার জুড়িয়ে যাবে তাহার অন্তর।
কি আর বলবো তোমায়
বড়ই আজব নিয়মকানুন আমাদের সমাজে,
কেউ আছেন আরাম আয়েশে ভোগ বিলাসি জীবন নিয়ে
কেউ'বা আবার রাত কাটায় খালি পেটে অনাহারে।
কোন কিছুকেই ওরা ভয় নাহি পায়
চলছে নিজেদের উদ্দাম গতিতে
কি ঘটছে পিছনে একবার ফিয়েও না তাকায়,
প্রয়োজনে লাশের সারি বিছিয়ে দিয়ে পথে
উদ্দেশ্যে হাসিল করতে নিজ নিজ সার্থের লোভে।
আগন্তুক চলো আমার সাথে হাঁটি সামনে কিছুটা পথ
দেখবে তুমি পথের দু'পাশে সারি সারি সাজানো
ওদের দেওয়া সকল মিথ্যা শপথ,
সাবধানে চলিও পথ আগন্তুক
যে কোন সময়ে কিন্তু ঘটতে পারে বিপদ।
দেখ দেখ কি বিশাল বিশাল সুউচ্চ সব প্রাসাদ ভবন
রয়েছে ওরা দাঁড়িয়ে কত রং বেরংঙের কারুকার্য খচিত
দেয়ালের চারপাশে জ্বলছে ঝলমলে আলোর ঝলক,
কি ভাবছো তুমি সবই হালাল পথের রুজি কষ্টের টাকা
ভুল সকল ভাবনা তোমার
পেয়েছিল ওরা আলাদিনের প্রদীপ
এক ঘষাতেই বিশাল এক দৈর্ত্য এসে
অসৎ বুদ্ধি মাথায় খেলে করে নেয় ওরা অন্যের পকেট ফাঁকা।
আগন্তুক তুমি কিন্তু আবার ভয় পেয়োনা
এই সব'তো ওদের কাছে সামান্য বিষয়
কে কি বললো তাদের ওরা যে কারো ধার ধারে না,
কার আছে হিম্মত লড়তে আসবে ওদের সাথে
হাত যে তাদের বড়ই লম্বা এমন টান মারবে শেষে
অবশেষে অকালে হারারে বুঝি ওই বেচারা নিজের প্রাণটা।
জানো আগন্তুক তোমায় যে বলা হয়নি
এখনো অনেক লজ্জার বিষয়,
এখানে সৌন্দর্য্যের বিচার হয় গায়ের রং দেখে
হয়না কারোই কোন সঠিক মূল্যায়ন
খুঁজতে চায় না কেউই একটা সুন্দর মন
অর্থ সম্পদ বহন করে তাহার সবচেয়ে বড় পরিচয়।
আগন্তুক চলে যাচ্ছো বুঝি...?
থেকে যাওনা বলি আরো কয়েকটা দিন
কি ভয় হচ্ছে নাকি;তা না হলে তোমার মুখ এতোটা কেন মলিন,
এই সব কিছুতো আমাদের নিত্যদিনের সঙ্গী
তবুও যে মোরা হার মানিনি অপেক্ষায় আছি এই ভেবে
আসবে কেউ একজন একদিন:ভাঙ্গবে ওদের সকল অসৎ কাজের বীন
হবে সে সত্যবাদী দেখাবে সঠিক পথের দিশারী
উপহার দিবে এমন একটি আদর্শ ভুবন সকলের জীবন হবে রঙ্গিন।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।