চাকরি আমার সরকারি
- জিহাদ আমিন
চাকরি আমার সরকারি
-জিহাদ আমিন
স্বভাবে আমার হয়েছে অভাব চাকরি আমার সরকারি
বেতন আমার যেমন তেমন উৎকোচ অতি দরকারি,
যেই বেতনে অন্য কেউ পারেনা কিনতে
সংসারের প্রতিদিনের আনাজ-তরকারি
একই বেতন পেয়েও আমার আজ দুই তিনটা বাড়ি গাড়ী
চাকরি যে আমার সরকারি।
লোকে আমার যে যাই বলুক কান দিইনা আমি তাতে
আমলা মামলা যা কিছুই আছে সবইতো আমার হাতে,
কোন কিছুরই নাই যে অভাব সংসারে
পোলাও মাছ মাংস থাকে প্রত্যেক বেলায় খাবার পাতে।
বউয়ের গলায় হীরার নেকলেস হাতে সোনার বালা
নামি দামি উপহার পেয়ে আরো খুশি শালী-শালা,
শশুর শাশুরীর ব্যাংক হিসাবে সব আমারইতো টাকা
সব দিক দিয়েই সুখি আমি আমার নাইতো কোন জ্বালা।
চাকরী আমার সরকারি
সব খানেতে তাইতো আমি করি কারবারি,
কে আছে এমন বলবে আমায় কোনকিছু
সবার আগে ধরবো আমি গিয়ে তাহার গলার রগ চাপী।
নতুন একটা স্কুল করার দরপত্র করে দিয়েছি পাশ
ওরা রডের বদলে দিয়েছে সবই বাঁশ
কয়েক দিন না যেতেই সেই স্কুল ভেঙ্গে পড়ে হয়েছে সবার সর্বনাশ
তাতে হয়েছি কি আমি'তো পেয়ে গেছি আমার ভাগের হিসাব,
কার কি কেমন ক্ষতি হলো
এত কিছু দেখার সময় নেই যে আমার হাতে
আমার ছেলে মেয়েদের পড়ালেখা করাতে আমি পাঠাই বিদেশেতে।
রাজার হালে কাটে আমার জীবন
জনগনের টাকায় দেশ বিদেশে করি ভ্রমন,
কে চাইবে বলো আমার কাছে এইসব কিছুর হিসাব
সবাই তো মোরা ভাই ভাই একই জাত
উপর থেক নিচ পর্যন্ত সকলেরি মিলে একই হিসাবের ভাগ।
আর কয়টা দিন পার হলেই নাই কোন আর টেনশন
খাবো আমি পায়ের উপর পা তুলে
বাকী জীবন কাটবে আমার আরাম আয়েশে পাবো আমি পেনশন,
এই দেশেতে কে আছে আমার চেয়ে এত বেশি সুখি
আমি যে চাকরি করি সরকারি।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।