থাক না হয়
- জিহাদ আমিন
থাক না হয়
-জিহাদ আমিন
থাক না হয় কিছু কথা জমা
বললেইতো আর সব শেষ হবেনা
কেন বাড়াতে চাও শুধু শুধু নিজের মনের যন্ত্রণা,
আবেগ অনুভূতি তাতো ক্ষণিকের
সুখ এই জগতে সেটাও যে কপালে লিখা ধনীদের
তুমি কেন এত বড় ভুল করতে গেলে
কখনো সবার কাছে নিজেকে তুলে ধরিওনা মেলে।
আকাশ বাতাস চাঁদ তাঁরা জোছনা সবইতো সত্যি
কখনো কখনো ঔ কালো মেঘের মাঝেও
বিদ্যুৎ চমকায় ছড়ায় আলোর দ্যুতি,
বৃষ্টি এলে কেউ কেউ খুশিতে মাতে
আলতো পরশে আরো বেশি করে চায় কাছে পেতে,
কে জানে কাহার ফসলের মাঠ পানিতে যায় ডুবে
স্বপ্নের মধুরতা পরিনত হয় তখন সর্বনাশে।
থাক না হয় ওই সব আজ
নববধূর ঘোমটার ভাঁজে ভাঁজে ভরা লাজ,
দু'টি জীবন এক হওয়া এইতো সৃষ্টিকর্তার পরম পাওয়া
পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে বয়ে আনে সুখের সুবাতাস,
বর্ষায় চারিদিকে যেন অথই পানি
পানিতে খেলার মেতে ওঠে বুনো হাঁস
ফুটেছে শাপলা ফুল দেখে জুড়ায় হৃদয়
ছু্ঁয়ে দেখতে একটি বার মন হয় গো ব্যাকুল,
মাঝি বায়ে নৌকা সুর তুলে গায় বাটিয়ালি গান
এইতো প্রকৃতির সৌন্দর্য কেঁড়ে নেয় মন প্রাণ।
থাক না হয় আর বেশি দূর যেওনা পিছনে
কেউ একজন ডাকছে যেনো তোমায়
অতীত মনে করিয়ে দিতে গভীর আহ্বানে,
সেতো আর কেউ নয় তোমার নিজের ছায়া
বাড়িয়োনা আর তাহার প্রতি এত বেশি মায়া,
যেটুকু সুখ আছে হয়'তো তাও হারাবে
আসবেনা কেউই ওরা তোমায় একটু দয়া দেখাতে।
ভয় নয়'গো চেয়েছি ভালোবেসে করিতে জয়
যেই বন্ধনের কোনদিনও হবেনা ক্ষয়,
মুক্ত আকাশে পাখিরা উড়ে বেড়ায় ডানা মেলে
তাকিয়ে রয় মন এক করুণ দৃষ্টিতে
অশ্রু ঝরে দু'চোখের কোনে নিজেরি অজান্তে,
থাক না হয় আজ;বলি শান্ত হও মন
কেন এতোটা ভেঙ্গে পড়ো বাঁচতে শিখো নিজের মত
ভালোবেসে আপন করে নাও তুমি এই জীবন।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।