এক সাহসী বাংলাদেশ
- জিহাদ আমিন
এক সাহসী বাংলাদেশ
-জিহাদ আমিন
এসো হে নবীন গাও বিজয়ের গান
সত্যের পথে আসিতে আজি কর আহ্বান,
ওঠো জেগে দেখো চোখ মেলে
কে যেন এসেছে গো আলোর মশাল হাতে নিয়ে,
ভুলে যাও আজকে সব পিছুটান
কাঁধে রেখে কাঁধ চলো সকলি মিলে মিশে একসাথে।
যেই আলো জ্বেলেছো হৃদয়ে
নিজেদের আলোর আলোকিত করে দাও এই বিশ্বকে,
হে নবীন বৃথা যাবেনা কখনো তোমাদের চেষ্টা
সবকিছু দুমড়ে মুচড়ে দিয়ে
আবার নতুন করে গড়ে তোলো এই দেশটা।
দেখ সামনে দিকে তাকিয়ে
কত শত নিরিহ জনতা রয়েছে তোমাদের পথ চেয়ে,
সহ্য করেছে তারা কত জুলুম অত্যাচার
খেটেছে বছরের পর বছর বিনা দোষে সাজা
শুনেছি জুলুমবাজরা বলে ওরা নাকি এ দেশের রাজা,
রুখে দাও ওদের আছে যত অন্যায় অত্যাচার সব
মিটাও আজকে মনে আছে যত জ্বালা ক্ষোভ
কর এই দেশও জাতিকে রক্ষা।
হে নবীনও প্রবীণ চলো সবাই মিলে
সকল ভয় করিতে জয় এক সত্যের পতাকাতলে
মিশে যাক ওরা সব মাটির সাথে;পড়ে তোমাদের পদতলে,
নতুন করে সাজিয়ে তোলো এই দেশের মানচিত্র
তাকিয়ে দেখুক এক সাহসী বাংলাদেশ সারা বিশ্ব।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।