একটি নূর
- জিহাদ আমিন
একটি নূর
-জিহাদ আমিন
হাবীব-এ আল্লাহর নবী মুহাম্মদ
যার উছিলায় সৃষ্টি এই বিশ্বজগৎ,
ধন্য হতে পেরে আমি তাহার উম্মত
যত রহমত এই দুনিয়ায় সবইতো ওই নামেরি বরকত।
সৃষ্টি করিয়া প্রথম পাঠাইলেন সবার পরে
আলোয় আলোকিত করে এলেন মক্কার জমিনে,
হেসেছিল সেইদিন এই ধরণী
ফেরেশতার মুখে মুখে রচিলো মুহাম্মদ নামের ধ্বনি।
আকাশে বাতাসে বেজে উঠলো তালে তালে
একই নামের মধুর সুর,
দেখে যা দেখে যা সবাই তোরা
মা আমেনার কোল জুড়ে যেনো এলো রে একটি নূর,
সব অন্ধকারেও জ্বলে উঠলো আলোয় আলোয়
হতে লাগলো সকল অন্যায় অত্যাচার দূর।
কি যে মিষ্টি মধুর ছিল তার মুখের ভাষা
শুনিয়া তৃষ্ণার্ত মিটাইতো তাহার মনের সকল পিপাসা,
সবার কাছে ছিলেন যিনি প্রিয়পাত্র
দুশমনও কাছে এলে হয়ে যেতেন যার ছাত্র।
হাবীব-এ আল্লাহর নবী মুহাম্মদ
যার আগমনে ধন্য এই পৃথিবী ধন্য হল পুরো মাখলুকাত,
কে ছিল বলো এতোটা পবিত্র
এক আঙুলের ইশারায় চাঁদও হয়েছিল দ্বিখণ্ডিত,
যে হৃদয়ে ছিল শুধুই মহানুভবতা
উম্মতিদের তিনি জাহান্নামের আযাব থেকে করিতে রক্ষা
ক্ষতবিক্ষত হয়েছিল শরীর ঝরিয়েছিলেন নিজের রক্ত।
হাবীব-এ আল্লাহর নবী মুহাম্মদ
কাঁদেন মদিনায় শুয়েও তিনি বলিয়া উম্মত উম্মত,
হইও গো তুমি মোদের সুপারিশকারী
পার করিতে মোরা হাশরের ময়দানে কঠিন পুলসিরাত।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।