আমি ধর্ষিত
- জিহাদ আমিন
আমি ধর্ষিত
-জিহাদ আমিন
আমি পারিনি ওদের মত হতে
অনায়াসে নিজের ইজ্জত বিক্রি করে দিতে,
জীবনের বিনিময়ে হলেও
নিজের চরিত্র রাখতে চেয়েছিলাম রক্ষিত
তাই এই সমাজে আজ আমি ধর্ষিত।
সারা শরীর জুড়ে আমার ক্ষতবিক্ষত জখমের চিহ্ন
পারিনা আমি এক মূহুর্তের জন্যও দু'চোখ বন্ধ করতে
চোখ বুজলেই মনের ভিতর শুরু হয় ভয় আতঙ্ক,
কি করে পারলে তোমরা আমায় এভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতে
একটুও কি মায়া হয়নি তোমাদের
তোমরা'যে পশুর চেয়েও বেশি জঘন্য।
আমিও তো দেখেছিলাম স্বপ্ন
সাজানো গোছানো ছোট্ট একটি সংসার,
তোমাদের মাঝ থেকে কাউকে
চিরদিনের মত করে আপন করে নেবার,
বলো কি ছিল আমার অপরাধ
কেন করলে তোমরা আমার এত বড় সর্বনাশ।
আমি যদি তোমাদের বোন হতাম
নিশ্চয়ই বাগানের ফুল ভেবে আমায়
অতি আদরে তোমরা ঘরে সাজিয়ে রাখতে,
পারতে কি তুমি নিজ বোনের চরিত্রে এভাবে কালি মাখতে।
এই সমাজের চোখে আজ আমি ধর্ষিত
পুরো জাতির কাছে আমার পরিবার পরিজন হয়েছে লজ্জিত,
দৈনিক খবরের কাগজে উঠেছে ছবি সহ আমার নাম
চারিদিকে ছড়িয়ে পড়েছে বদনাম
বলতে পারো কেউ;কি হবে এই জীবনের পরিণাম?
শুনেছি আদালতে উঠেছে আমার ধর্ষণের মামলা
এই কেমন তোমাদের সমাজ তোমাদের দেশ
সেখানেও হয়েছে ফিরে আমারই উপরে হামলা,
ধর্ষকের পক্ষে উকিল বাবু জোগাড় করে ফেলেছেন সাক্ষী
অবশেষে ক্ষমতা আর টাকার জোরে হয়ে গেছে ওদের মুক্তি।
শোনো উকিল তোমার কাছে শুধু একটি প্রশ্ন আমার
আমি যদি তোমার মেয়ে হতাম
অল্প কিছু টাকার বিনিময়ে পারতে কি তুমি বিক্রি করতে
এইভাবে নিজের মেয়ের ইজ্জত সম্মান?
আমি ধর্ষিত লজ্জায় অপমানে ঘরের এককোনে হয়েছে আমার স্থান,
বলো এই কেমন দেশ গড়লে তোমরা
যেই দেশে জন্ম হয়েছে আমার
সেই দেশের মাটিতেই যদি না পাই নিজের ইজ্জতের দাম।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।