প্রশ্ন জাগে মনে
- জিহাদ আমিন
প্রশ্ন জাগে মনে
-জিহাদ আমিন
কত কিছুই যে দেখতে পাবে তুমি এই ধরণীতে
কার আদেশে চলে ওরা প্রশ্ন জাগে মনে,
ও মেঘ তোমার কি কোন অস্তিত্ব আছে
চলো তুমি হাওয়ার উপর ভেসে
কার হুকুমে আসো বৃষ্টি হয়ে নেমে,
কে করছে সৃষ্টি শূন্যের উপর আসমান
কে বানিয়েছেন বসবাসের উপযুক্ত করে জমিন।
দিনের আলোতে ওঠে সূর্য
রাতের আঁধারে চাঁদ,
প্রত্যেকে চলে নিজ নিজ আপন পথে
কারো সাথে কারো কখনো হয়না সংঘাত,
সূর্যের কি আছে ক্ষমতা দিনে আসতে
চাঁদের কি এমন সাহস রাতের আকাশে বসতে,
নিশ্চয়ই কেউ আছে একজন
যার আদেশ অক্ষরে অক্ষরে হয় তাদের মানতে।
যেই জমিনে আমার বসতবাড়ি
তাহার তলদেশ থেকেও ওঠে পানি,
বলো জমিন তুমি কার ইশারায়
পানির উপর গড়ে তুলেছে নিজের আসন
কে করে তোমায় এতোটা কঠিন শাসন।
জানতে ইচ্ছে মনে মন
কে করেছেন দান আমায় এই জীবন
কার দয়াতে দেখতে পেয়েছি এত সুন্দর ভুবন
ফিরে সবকিছু রেখে একদিন
করতে হবে সবাইকে মৃত্যুর সাধ গ্রহণ,
কতজন'তো পৃথিবীর মুখ দেখার আগেই হয় তার মৃত্যু
সৃষ্টিকর্তা যে আছেন একজন এটাই বড় সত্য,
বল,তিনিই আল্লাহ,এক-অদ্বিতীয়
তাঁর কোন শরীক নেই তিনি ছাড়া অন্য কেউ।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।