জীবন লড়াই
- জিহাদ আমিন
জীবন লড়াই
-জিহাদ আমিন
সময়ের সাথে পাল্লা দিয়ে জীবনটা আর চলছেনা
কষ্ট সবার মনের ভিতর কেউ কাউকে খুলে বলছেনা,
তৈল আনতে লবন ফুরায় চাল আনতে ডাল
তরকারি বাজারে দামের গরম কাঁচা মরিচে বেজায় ঝাল।
মাসের শেষে মাইনে যা পাই দিনের শেষে একবেলা খাই
তার পরেও প্রতি মাসে হইবে তুমি দেনা,
পরিশ্রমের পাবেনা কখনো ন্যায্য মূল্য
প্রতিবাদ করবে তুমি চারদিক থেকে আসবে মানা।
চোর ডাকাতে ভরে গেছে দেশটাতে
স্কুল কলেজ রাস্তা ব্রিজ বানাতে দিলে
রডের বদলে দেয় ওরা সেথায় বাঁশ তাতে,
শাস্তি ওদের দিবেন কারা
ঘুসের টাকা সবাই মিলে খায় করে তারা ভাগ-বাটোয়ারা।
এই সমাজের বিবেক জানি শিক্ষক
স্কুল কলেজে হয়না তেমন একটা আগের মত লেখাপড়া
নামে বেনামে কোচিং সেন্টার খুলে বসেছে অসাধু শিক্ষকেরা
সাধারণ পরিবার ছেলে মেয়েদের পড়া লেখা চালাতে গিয়ে
হচ্ছেন কেউ কেউ দিশেহারা,
আদর্শ শিক্ষক অল্প যেই কয়জন আছেন তাই
টাকার কাছে হেরে এই সমাজে তাদের সঠিক মূল্যায়ন নাই
তবুও অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত করে যায় তারা বিক্ষোভ।
ডাক্তারি পেশায় চাকরি মহান
বিপদের সময় সবার আগে বাঁচাতে চায় সকলের প্রাণ,
সরকারি হাসপাতালে চাকরি করে
মাসের শেষে বড় রকমের মাইনে নেন পকেট ভরে,
তার পরেও কর্মক্ষেত্রে বসাতে পারেননা মনটারে
রোগী গেলে পাঠিয়ে দেন তাদের বাহিরে নিজ নিজ প্রাইভেট চেম্বারে।
কাদের তুমি করবে বলো বিশ্বাস
ভোটের আগে যেই নেতারা দেন বড় বড় আশ্বাস,
জেতার পরে কি করেন তারা দেশের কাজ
সবার আগে বানায় ওরা নিজেদের ব্যাংক ব্যালেন্স
সুযোগ পেলেই করে বসেন জনগনের সর্বনাশ।
আর কত এভাবে চলবে জীবন
বুদ্ধিজীবীরা বসে বসে শোনাবে তোমায় বড় বড় ভাষণ,
শাসকগোষ্ঠী বরাবরের মতই করে তোমায় শোষণ
তবুও বাঁচতে হবে এই সমাজে লড়াই করে এর নামই হল জীবন।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।