শুনো নারী
- জিহাদ আমিন
শুনো নারী
-জিহাদ আমিন
শুনো নারী বলি তোমায়
আর কত রূপ দেখতে হবে তোমার এই জামানায়,
মডার্ন বিলাসিতাকে করে নিয়েছো আপন
ভুলে রয়েছো তোমার অতীত ঐতিহ্যময় জীবন।
টেলিভিশনের খবর উপস্থাপনায় কিংবা
বেশির ভাগ অনুষ্ঠানে মাথায় তোমার কাপড় শূন্য,
বিজ্ঞাপনে বাজারের খোলামেলা পণ্য সেজে
তুমি নিজেকে কি করে মনে কর ধন্য।
মার্কেট শপিং মল সবইতো আজ তোমার দখলে
অন্য কেউ চলতে গেলে যেতে হয় তোমার শরীর ঘেঁষে,
পোশাকে-আশাকে এতোটা কেন বেহায়াপনা
থাকো পর্দায় তবুও পুরো শরীরটাই বাহিরে ফুটে ওঠে।
ভয় কেন হয় না তোমার জাহান্নামী অধিকাংশই হবে নারী
যে স্বামী দিন রাত মেহনত করে ভরণপোষণ চালায় তোমার
যদি কর তুমি তাহার নাফরমানী,
নারীর চেয়ে এই জগতে কি আছে এমন বেশি দামী
হতে পারো যদি তুমি এই পৃথিবীতে একজন সতী নারী।
শুনো নারী তুমি কেন এই সমাজের ধারে ধারে ঘুরে
চাইতে হবে বলো তোমার নিজের মূল্যায়ন,
মায়ের মর্যাদা দিয়ে যিনি পাঠিয়েছেন এই ধরাতে
স্বয়ং সৃষ্টিকর্তা নিজেই'তো দান করেছন তোমায় শ্রেষ্ঠ সম্মান,
চাও তুমি আজ সমান অধিকার
কেন করো তুমি নিজে নিজেকেই অপমান।
শুনো নারী এসো সত্যের পথে
জীবন গড় সঠিক ভাবে,নাও ইসলামকে আপন করে,
তুমিও তো হতে পারো ফেরাউনের স্ত্রী আছিয়ার মতো
ক্ষণিকের পার্থিব ভোগ-বিলাসিতা করে পর
আল্লাহর জান্নাতে তৈরি করো নিজের একটি ঘর।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।