কোরবানির ঈদ
- জিহাদ আমিন
কোরবানির ঈদ
-জিহাদ আমিন
ঈদ এসেছে ঈদ এসেছে
সবাই খুশি ওরে,
আল্লাহকে খুশি করতে মোরা
পশু কোরবানি দিই ঘরে ঘরে।
কেউবা আবার পড়ে থাকবে
না খেয়ে অনাহারে,
কোরবানি যদি দিতে চাই মোরা
সহি সঠিক ভাবে,
কর সবাই
সবার আগে কোরবানি,
মনে ধরে রাখা পশুত্বকে
অবলা পশু নয়রে।
থাকবেনা কেউ আর না খেয়ে
হাসি ফুটবে সবার মুখে,
তা দেখে খুশি হবেন
স্বয়ং সৃষ্টিকর্তা নিজে,
কোরবানি কবুল হবে তোমার
মহান আল্লাহর দরবারে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।