সুখের খোঁজে
- জিহাদ আমিন

সুখের খোঁজে
-জিহাদ আমিন

ভাবি একা বসে আমি আনমনে
সুখ গুলো মোর পড়ে আছে যেন কোন খানে,
বলিনা কখনো কাউকে
চলিনা কারো পথ আটকে
কত পিঁপড়াও জীবন দেয় অকারণে পড়ে পায়ের তলে।

কেউ চলে দলবলে কেউ চলে বেখায়ালে
কারো দলাদলিতে অন্যের জীবন যায় রসাতলে,
প্রাণ খুলে হাসি না চোখ ভিজিয়েও কাঁদিনা
কে জানি কখন লোকে দেখে কোন কথা বলে ফেলে
যে টুকু আছে সুখ দুঃখ রাখি নিজের মনে মনে।

সেদিনও তো ছিল সুখ
মাঠের পর মাঠ পেরিয়ে তখনও হইনি ক্লান্ত
আহা মনে ছিল কত যে আনন্দ,
পাড়ার সহপাঠীদের সাথে থাকতাম সারাক্ষণ খেলাধুলায় মেতে
নিজেকে মনে হত সুখি প্রাণবন্ত,
এখনোতো আছে সবই শুধু সুখ টুকু নেই নিজের কাছে
চারপাশে বহিতেছে সুখের বন্যা একা আমি কেন শান্ত।

চারিদিকে সবুজ আর সবুজ
দেখে জুড়িয়ে যেত মন নিজেকে মনে হত বড়ই অবুঝ,
চাষী আর কৃষকের ক্ষেতে সোনালি ধান
ছোট বড় সবার মাঝে ছিল সম্মান বোধ
পূবালী হাওয়ায় জু্ড়াই'তো সকলের মন প্রাণ।

কোথায় যেনো পড়ে আছে অমূল্য সেই সুখ
যাহা পেলে জুড়াইতাম নিজের বুক,
যেতে চায় মন ফিরে আবার গ্রামের পথ-প্রান্তরে
হাঁটি খালি পায়ে পুরোটা পথ
বাংলার সন্তান আমি বার বার দেখিতে চাই এই বাংলার মুখ।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026