আদমের সম্মান
- জিহাদ আমিন

আদমের সম্মান
-জিহাদ আমিন

হে আমার আল্লাহ
তোমার শোকর আমি কি করে আদায় করবো
যার হুকুম ছাড়া শ্বাসও যে চলে না আমার এক মুহুর্ত,
দুনিয়া সৃষ্টি করিয়া বানাইলা মাটির আদম
হুকুম জারি করিলা নূরের ফেরেশতারে
সিজদাহ করিতে তাহারি কদম।

কত যে মাখলুকাত সৃষ্টি করিলা তুমি
বিশাল এই দুনিয়ার বুকে
সবার উপরে শ্রেষ্ঠত্ব দান করিলে মাটির আদমকে,
বাড়াইলা সবার কাছে তুমি আদমেরি মান
দুনিয়ার সবাই করিল তখন আদমকে সম্মান।

ওগো আল্লাহ তোমার দয়ার কখনো হয়না'তো অফুরান
তরবারির নিচ থেকেও বাঁচাইলে তুমি ইসমাইলের জীবন,
আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তাঁরা
সবই'তো চলে তোমার ইশারায়
সারাক্ষণ ফেরেশতাদের রাখ তুমি আদমের পাহারায়।

আল্লাহর রহমতের প্রেম দরিয়ায়
এই জাহানে যেইজন দিয়াছে ডুব
তাহার দয়া বিনে খুঁজবেনা সে অন্য কোন সুখ,
আমার এই জিন্দেগি মাওলা তুমি তোমার করে নাও
আল্লাহ নামের রহমতের নাম জপতে জপতে
সকল আদম সন্তানের যেনো মরণ তুমি দাও।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026