অসাধ্য-সাধন
- জিহাদ আমিন
অসাধ্য-সাধন
-জিহাদ আমিন
এলোমেলো সব দিনগুলো স্মৃতির খাঁচায় বন্দি
জীবনের হেয়ালীপনায় হয়নি সকলের মোলাকাত,
একে অপরের সাথে অবধ্যতায়
হতে পারেনি কখনো কেউ কারো মিলনের সঙ্গী।
অতীত এসে এখনো মনের দরজায় কড়া নাড়ে
এক অজানা বিহরের সুরে
হঠাৎ করে যেনো সবকিছু বসে নড়ে চড়ে,
পেরেছো কি তুমি সেই সব স্বপ্ন গুলোকে আপন করে নিতে
যাদের জন্য বীজ বুনেছিলে নিজ মনের ঘরে।
যত চাইবে ভুলে থাকতে পারবেনা
ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ গুলোও জীবনের একাংশ
কোনদিনও যে ওরা তোমায় ছাড়বেনা,
অতীত ঘুরে বেড়ায় সব সময় পিছু পিছু
নিবরতার আড়ালে নিজের অজান্তে নিরবে হয় মাথা নিচু।
মেনে নিতেই হবে এটাই তো প্রকৃতির নিয়ম
বাধা পেতে পেতে এক সময়
সাজানো স্বপ্ন আলোর মুখ দেখার আগেই হয় মরণ,
এটাই বুঝি জীবনের বড় খেলা
অজানা সমুদ্রে পাড়ি দিতে হবে ভেলা
ভাববার নেই প্রয়োজন তুমি এই ধরণীতে একেলা
সৃষ্টিকর্তা যে আছেন সবার সাথে
ধৈর্য্যেই হতে পারে জীবনে একমাত্র সব অসাধ্য-সাধন।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।