কিছু ভালোবাসা
- জিহাদ আমিন

কিছু ভালোবাসা
-জিহাদ আমিন

বলো আর কি হবে কখনো কোন কথা
তোমার সকল নিরবতা
এই হৃদয়ে লাগে মোর কঠিন ব্যথা,

যখন তখন করতে চেয়েছো আমায় শাসন
সয়েছি নিরবে কখনো করিনি বারণ
চাইনি তা আমি আমার কোন কথা
তোমার হৃদয়ে হোক এক বিন্দু কষ্টের কারন।

বলো আর কত মান অভিমান
এতটা সময় পার করেও না হয় যদি তাহার অবসান,
আজো স্বপ্ন দেখি ফিরে
নতুন করে এক সুতোয় উড়াই মনের ঘুড়ি,

ভুলে কি গেছো ওগো তুমি মোরে
কতনা মায়া ভরা রাত কেটেছে একই ছাদের নিচে,
সেই আমায় তুমি কি করে ভুলে থাকবে
যৌবনের গণ্ডী পেরিয়ে দু'জনই এখন বুড়ো-বুুড়ি।

পারবোনা কোনদিনও তোমায় আমি ভুলে যেতে
দুনিয়ার জীবন'তো ক্ষণিকের
চলে যেতে হবে যেইদিন ডাক আসে,

চেয়েছি তোমায় স্রষ্টার কাছে
জীবন সঙ্গী করে যেনো তোমাকেই পাই পরকালে,
যেই জীবনের কখনো হয়না শেষ
তোমাতে আমাতে দু'জনাতে থাকবেনা কোন বিদ্বেষ
কিছু ভালোবাসা সেতো চির অমর যার শেষ হয়েও হয়না শেষ।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026