আমার সঠিক ঠিকানা
- জিহাদ আমিন
আমার সঠিক ঠিকানা
-জিহাদ আমিন
আমি যদি মরে যাই আজ
কেউ কি আর মনে রাখবে আমায়,
ডাক পিয়ন কি বহু দিনের জমে থাকা চিঠি গুলো
পৌছে দিতে পারবে কয়দিন পর আমার সঠিক ঠিকানায়।
কি এমন ছিলনা আমার
মা বাবা ভাই বোন পরিবার আত্নীয় স্বজন,
না হয় ছিলাম আমি কিছুটা সময় দূরে
তার পরেও ছিল সকলের সাথে এক আত্মার বন্ধন।
সৎ পথে চল সদা সত্য কথা বলো
পাঠ্য বইয়ের মাঝে শিখিয়েছিলেন গুরুজন,
বড় হয়ে আমি অন্য পথে চলি
বাড়ি গাড়ি টাকা পয়সা আমার যে ভীষণ প্রয়োজন।
মা বলতেন খোকা মানুষের মত মানুষ হও
বাবা বলেছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কর,
মা বাবার এখন অনেক বয়স হয়েছে
পুরনো দিনের কথা মনে রেখে জীবন কি আমার যাবে রসাতলে,
তাই'তো আমি বড়ই বোকা নিজেই ঘুরাই অমানুষের চাকা
অস্ত্র শস্ত্র হাতে নিয়ে দিন রাত ব্যস্ত থাকি
অন্যায় ভাবে করি অন্যের পকেট ফাঁকা।
কি আছে এমন জীবনে আমার
মরণের পরে কিছু একটা সাথে নিয়ে যাবার,
এমনও মৃত্যু ঘটে এই দুনিয়াতে
এক টুকরো সাদা কাপড় তো দূরের কথা
লাশ ও পাওয়া যায় না খুঁজে লোকে মাটি দিবে বলে
সবকিছু ছেড়ে যেতে হবে আমারও একদিন সঠিক ঠিকানায় চলে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।